Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল আসলে কী? ১৯৯৬ সাল থেকে কেন পাশ করানো যায়নি?
Women's Reservation Bill: ইতিমধ্যে মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দিয়েছে মোদী সরকার! বিল নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে বিলের ক্রেডিট কার তা নিয়ে জোর রাজনৈতিক তরজা। ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্যে ভগবান আমাকে বেছে নিয়েছে। এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যদিও রাজীব গান্ধীর আমলে এই বিল আনা হয়েছিল বলে পাল্টা দাবি করেন অধীর চৌধুরী। এটা কংগ্রেসেরই বিল, স্পষ্ট জানিয়েছেন সোনিয়া গান্ধী। কিন্তু মহিলা সংরক্ষণ বিল ( Women's Reservation Bill) নিয়ে কেন এত রাজনৈতিক তরজা? কি আছে এই বিলে?

Women's Reservation Bill: কি এই মহিলা সংরক্ষণ বিল?
মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill) খুবই গুরুত্বপূর্ণ। নয়া এই বিলে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্যে ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাবের কথা বলা হয়েছে। তবে ৩৩ শতাংশ এই সংরক্ষণের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের জন্যেও এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এই বিলে আরও বেশ কিছু প্রস্তাবের কথা বলা হয়েছ।
যেমন প্রতি নির্বাচনের পর সংরক্ষিত আসন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশের হওয়া নির্বাচনগুলিতেও আসন পরিবর্তন করার প্রস্তাবও দেওয়া হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে সরকারের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়। আর সেই তথ্য অনুযায়ী বর্তমান সময়ে লোকসভায় মহিলা সাংসদের সংখ্যা ৭৮। যা মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশ। রাজ্যসভায় ১৪ শতাংশ মহিলা রয়েছে।
Women's Reservation Bill: ১৯৯৬ সাল থেকে কি হয়েছিল?
- মহিলা সংরক্ষণ বিল ১৯৯৬ সাল থেকে ঝুলে রয়েছে
- এইডি দেবেগৌড়া সরকার গত ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে এই বিলটিকে সংসদে পেশ করে। কিন্তু তখন তা পাশ করাতে পারেননি।
- ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এই বিল লোকসভায় পেশ করেছিল। কিন্তু একাধিক দল এই বিষয়ে বিরোধ দেখানোয় শেষমেশ তা সম্ভব হয়নি।
- কিন্তু হাল ছাড়েননি। বাজপেয়ী সরকার ১৯৯৯, ২০০২ এবং ২০০৩-২০০৪ সালেই বিলটিকে পাশ করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিরোধীতায় তা আটকে যায়।
- এরপর ইউপিএ সরকার ২০০৮ সালে এই বিলটিকে ১০৮ম সাংবিধানিক সংশোধনী বিল হিসাবে রাজ্যসভায় পেশ করা হয়।
- এই বিল ২০১০ সালের ৯ মার্চ সংখ্যাগরিষ্ঠতায় পাশ। সেই সময় বিজেপি, জেডিইউ এবং বাম দলগুলি এই বিলের সমর্থন জানিয়েছিল।
- যদিও শেষমেশ ইউপিএ সরকার এই বিলকে লোকসভায় পেশ করতে পারেনি। এই বিষয়ে বিতর্ক বাড়তে শুরু করে।
- সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দল এর বিরোধিতা করেছিল, তারপরে সরকার পতনের ভয়ে কংগ্রেস এটি লোকসভায় তা পাশ করানো যায়নি।
- ২০১৪ সালে লোকসভা ভেঙে দেওয়ার পর এই বিল নিজে থেকেই অস্তিত্ব হারায়। তবে রাজ্যসভা হেজেতু স্থায়ী সদন। সেই কারনে এই বিল রাজ্যসভায় খুবই গুরুত্বপূর্ণ।
Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল পাশ
২৪ এর লোকসভা ভোটের আগেই ফের মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে চলেছে মোদী সরকার। তুমুল বিতর্কের মধ্যেই এই বিল পেশ করা হয়েছে। বুধবার এই বিষয়ে আলোচনা হবে।












Click it and Unblock the Notifications