3E Coach in Train: থার্ড এসি'র থেকে আরও সস্তা টিকিট! নতুন AC বগি যুক্ত করল ভারতীয় রেল

3E Coach in Train: দেশে প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ ভারতীয় রেলে যাত্রা করে থাকে! তবে বড় একটা অংশের মানুষ স্লিপার এবং জেনারেল কোচে যাত্রা করে থাকে। এসি ক্লাসের টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। ফলে সাধারণ মানুষের পক্ষে অনেক সময় চড়া সম্ভব হয় না।

তবে গরীব রথগুলির মতো ট্রেনগুলির এসি কোচে একেবারে কম ভাড়ায় সফর করার সুযোগ (Indian Rail) তৈরি হয়। কিন্তু, আপনি কি জানেন যে এর বাইরেও কম ভাড়ায় সুপারফাস্ট ট্রেনে এসি কোচে (3E Coach in Train) ভ্রমণ করা যায়।

3E Coach in Train

3E Coach in Train: অনেকেই জানেন না

ভারতীয় রেলের 3E কোচের বিষয়ে অনেকেই কিছু জানে না। আর সেই কোচের বিষয়েই এদিন আলোচনা করা হল এই প্রতিবেদনে। এই কোচকে (3E Coach in Train) ইকোনমিক কোচ বলা হয়। এই কোচে থার্ড এসির ভাড়ার তুলনায় অনেকটাই কম হয়।

3E Coach in Train: আসলে Third AC Economy (3E) কী?

ভারতীয় রেলওয়ে যাত্রীদের সাশ্রয়ী মূল্যে এসি বগিতে (3E Coach in Train) ভ্রমণ করার সুযোগ দেয়! আর সেই কারনেই 3E কোচের সুবিধা দেওয়া হয়েছে। এই কোচ থার্ড এসি কোচের মতোই হয়ে থাকে। এতে সমস্ত সুবিধা পাওয়া যায়। বিশেষ করে থার্ড এসিতে যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেগুলিও পাওয়া যাবে। এরপরেও এর 3E কোচের ভাড়া অনেকটাই কম হয়।

3E Coach in Train: AC 3 এর থেকে কতটা আলাদা

তবে এসি ইকোনমি কোচে যে সুবিধা পাওয়া যায় তা এসি কোচের (3E Coach in Train) চেয়ে কম নয়। ইকোনমি কোচের প্রত্যেক আসনের যাত্রীদের জন্যে এসি ডক আলাদা আলাদা লাগানো হয়েছে। এর সঙ্গেই প্রত্যেক আসনের জন্যে বোতন স্ট্যান্ড, রিডিং লাইট এবং চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও 3E কোচে থার্ড এসির মতোই বেড শিট এবং চাদর পাওয়া যাবে। কম ভাড়া সত্ত্বেও নানা ধরনের সুবিধা এতে পাওয়া যায়। পার্থক্য শুধু আসনে। থার্ড এসিতে ৭২ আসন হয়। AC-3 ইকোনমিতে ৮৩ টি আসন রয়েছে।

3E Coach in Train: ২০২১ সালে শুরু হয়

ভারতীয় রেলওয়ে AC-3 ইকোনমি কোচ ২০২১ সালে শুরু করেছিল। সময় যত গড়িয়েছে এতে সুবিধা আরও যুক্ত করা হয়েছে। বর্তমানে এসি ইকোনমি কোচ (3E) এর সুবিধা কয়েকটি মাত্র ট্রেনেই (3E Coach in Train) অবশ্য রয়েছে। IRCTC এর ওয়েবসাইটে 3E কোচের টিকিট বুক করতে পারা যায়। বুকিংয়ের সময়, স্লিপার কোচের পরে, 3E কোচে বুক করার সুবিধা দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+