'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের জন্য কি বিপাকে পড়বেন রাহুল গান্ধী! একনজরে গোটা ঘটনা

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল। এদিন তার রায় শোনাবে সর্বোচ্চ আদালত।

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল। এদিন তার রায় শোনাবে সর্বোচ্চ আদালত। রাফালে মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাকে বিকৃত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কুৎসা ছড়ান রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুপ্রিমকোর্টের নাম দিয়ে 'চৌকিদার চোর হ্যায়' বলে অভিহিত করেন। এর বিরুদ্ধে বিজেপি নেত্রী মিনাক্ষি লেখি মামলা দায়ের করেন। এদিন সর্বোচ্চ আদালত তার রায় শোনাবে।

কী ঘটনা

কী ঘটনা

গত বছরের শেষে রাফালে মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে তাই নিয়ে রিভিউ পিটিশন দাখিল হয়। সেখানে কিছু নথি পেশ হলে কেন্দ্র তা নিয়ে আপত্তি জানায়। যা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে গত ১০ এপ্রিল রাহুল গান্ধী সুপ্রিমকোর্টকে উদ্ধৃত করে জানিয়ে দেন, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে 'চৌকিদার চোর হ্যায়'। অর্থাৎ সুপ্রিম কোর্টের নাম নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি।

বেঞ্চে কারা

বেঞ্চে কারা

এদিন এই মামলার রায় শোনাবে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ। বাকী দুই বিচারপতি হলেন বিচারপতি এসকে কউল ও কেএম জোসেফ। গত ১০ মে মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছিল।

আদালতে সওয়াল-জবাব

আদালতে সওয়াল-জবাব

রাহুল গান্ধী এর আগে এই মন্তব্য করার জন্য সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তার হয়ে মামলা লড়া আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানিয়েছেন যে, তাঁর মক্কেল ক্ষমা চেয়েছেন। এর পাল্টা মিনাক্ষি লেখির আইনজীবী মুকুল রোহতগি আদালতের কাছে আবেদন জানান রাহুলের এই ক্ষমা প্রার্থনা মঞ্জুর না করে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। এছাড়া রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আবেদনও জানিয়েছেন রোহতগি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+