Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সঞ্চার সাথী অ্যাপটি কী? কীভাবে কাজ করে? বিস্তারিত জানুন

দেশজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে তীব্র বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে সঞ্চার সাথী অ্যাপ। গোপন নির্দেশিকা ফাঁস, তার পর সরকারি স্বীকৃতি সব মিলিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ভারতে বিক্রি হওয়া প্রতিটি নতুন ফোনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে 'সঞ্চার সাথী' অ্যাপ। শুধু নতুন ফোনই নয়, পুরনো ডিভাইসেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কোম্পানিগুলিকে।

সোমবার গভীর রাতে প্রকাশিত প্রেস ইনফরমেশন ব্যুরোর নোটে সাফ বলা হয়েছে দেশে তৈরি বা আমদানি করা প্রতিটি মোবাইল সেটে সঞ্চার সাথী আগে থেকেই ইন্সটল থাকতে হবে। ফোন সেটআপ করার সময় অ্যাপটি ব্যবহারকারীর চোখে পড়ার মতো জায়গায় থাকতে হবে। অ্যাপটি ডিলিট বা নিষ্ক্রিয় করার কোনও সুযোগ রাখা যাবে না।

ফোন নির্মাতা সংস্থাগুলিকে ৯০ দিনের মধ্যে নির্দেশ মানতে হবে, আর ১২০ দিনের মধ্যে জমা দিতে হবে অভিযোগের রিপোর্ট।

সরকারের যুক্তি টেলিকম জালিয়াতি রুখতে প্রয়োজন
ডুপ্লিকেট আইএমইআই, নকল ফোন, টেলিকম রিসোর্সের অপব্যবহার এসবই বাড়ছে বলে দাবি সরকারের। 'সঞ্চার সাথী'কে সেই সমস্যার সমাধান হিসেবে তুলে ধরছে মন্ত্রক। সরকারি ভাষ্যমতে, চুরি যাওয়া ফোন ব্লক,
নকল আইএমইআই শনাক্তকরণ, নিজের নামে ইস্যু হওয়া সব সিমের তথ্য জানা, সন্দেহজনক কল রিপোর্ট করা, পুলিশকে তদন্তে সহায়তা করা এসব কাজেই নাকি বেশ সুবিধা মিলবে।

অ্যাপটি সিইআইআর নামের কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে ফোনের আইএমইআই যুক্ত করে। ফলে ফোন চুরি বা হারিয়ে গেলে কোনও নেটওয়ার্কেই ডিভাইসটি সক্রিয় করা যাবে না।

সরকারি পরিসংখ্যান বলছে
৭ লক্ষ ফোন উদ্ধার, ৩৭ লক্ষ চুরি যাওয়া ডিভাইস ব্লক, ৩ কোটি ভুয়ো মোবাইল সংযোগ নিষ্ক্রিয় এই সবই নাকি ইতিমধ্যেই সম্ভব হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে।

তবু প্রশ্ন উঠছে এ কি নজরদারি বাড়ানোর উদ্যোগ?ব্যবহারকারীদের বড় অংশই এই বাধ্যতামূলক ইনস্টলেশনকে স্বচ্ছন্দে নিতে পারছেন না। কারণ, অ্যাপ স্টোরের বিবরণ অনুযায়ী, 'সঞ্চার সাথী' ফোন থেকে নানা সংবেদনশীল ডেটা চাইতে পারে যেমন কল লগ, মেসেজ, ক্যামেরা ব্যবহার, ফোনের নেটওয়ার্ক স্টেটাস ইত্যাদি।

চিন্তা এখানেই অ্যাপটি ডিলিট করা যাবে না, বন্ধ করা যাবে না, আর এটি সারাক্ষণ ফোনে সক্রিয় থাকবে। ফলে ব্যবহারকারীরা আশঙ্কা করছেন, এটি যে কোনও সময় রাষ্ট্রীয় নজরদারির একটি জানালা হয়ে উঠতে পারে।

সোশ্যাল মিডিয়াতেও আতঙ্ক স্পষ্ট। অনেকে তুলনা করছেন রাশিয়া চিনের মতো দেশগুলোর সঙ্গে, যেখানে সরকার বাধ্যতামূলক অ্যাপের মাধ্যমে নাগরিকদের উপর নজর রাখে।

সামাজিক কর্মী তেহসিন পুনাওয়ালা এক্স হ্যান্ডলে লিখেছেন "এ এক সরাসরি ব্যক্তিগত স্বাধীনতার ওপর আঘাত! সঞ্চার সাথী বাধ্যতামূলক হলে সরকার আমাদের কল, মেসেজ, লোকেশন পর্যন্ত নজরদারি করতে পারবে এটা ভয়ঙ্কর নজরদারির উদাহরণ।"

সরকার বলছে, এই অ্যাপ জনগণের সুরক্ষার জন্য, যাতে নকল ও অপরাধমূলক মোবাইল ব্যবহার দ্রুত রোখা যায়।
কিন্তু নাগরিক সমাজের একাংশ বলছে, সুরক্ষার নামে নিজেদের ব্যক্তিগত জীবনে সরকারের সম্পূর্ণ প্রবেশাধিকার দেওয়া যায় না।

এখন দেখার, আগামী দিনে এই বাধ্যতামূলক ব্যবস্থার বাস্তবায়ন কীভাবে হয় ও ফোন ব্যবহারকারীদের উদ্বেগ কতটা প্রশমিত করতে পারে সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+