টিকা নিলেও নেই সম্পূর্ণ করোনা মুক্তি! কিন্তু ক্রমেই বাড়ছে টিকাহীনদের হাসপাতালে ভর্তির ঝুঁকি
টিকা নিলেও নেই সম্পূর্ণ করোনা মুক্তি! কিন্তু ক্রমেই বাড়ছে টিকাহীনদের হাসপাতালে ভর্তির ঝুঁকি
নেই। কিন্তু যার টিকা নেননি তারা করোনার কবলে পড়লে টিকা নেওয়া ব্যক্তির তুলনায় মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি। এমনকী এমনকী টিকাহীন করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝক্কিও ২৯ শতাংশ বেশি বলে জানা যাচ্ছে।

সম্প্রতি দীর্ঘ গবেষণার পর এই তথ্য সামনে এনেছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ বা সিডিসি। মঙ্গলবার সিডিসির মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি রিপোর্টে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে যে, যাদের টিকা দেওয়া হয়নি তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি ৪.৯ গুণ এবং হাসপাতালে ২৯.২ গুণ বেশি। আর এতেই নতুন করে বেড়েছে উদ্বেগ।
এই গবেষণাটি ১ মে থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের উপর চালানো হয় বলে জানা যায়। মোট ৪৩ হাজার ১২৭ জন সংক্রমিতের উপর ভিত্তি করে তৈরি হয় রিপোর্ট। সংক্রমণের ১৪ দিনের মধ্যে কোভিড হাসপাতালে ভর্তির উপরেও চলে হিসেব নিকেশ। এদিকে সোমবার পর্যন্ত, ২০১ মিলিয়নেরও বেশি আমেরিকান, বা মোট মার্কিন জনসংখ্যার ৬০.৪ শতাংশ কমপক্ষে একটি কোভিড ভ্যাকসিনের শট নিয়ে ফেলেছেন।
এই তথ্যও প্রকাশ করেছে সিডিসি। অন্যদিকে সংস্থাটির মতে, ১৭১ মিলিয়নেরও বেশি আমেরিকান, বা মোট মার্কিন জনসংখ্যার ৫১.৫ শতাংশ মানুষকে করোনা টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে। এদিকে এখনও পর্যন্ত পর্যন্ত আমেরিকায় ফাইজার ও মর্ডানার টিকাকেই মূলত জরুরি ভিত্তিতে টিকাকরণের অনুমতি দেওয়া হয়েছিল বাইডেন প্রশাসনের তরফে। টিকাকরমে গতি আনতে গতকালই ফাইজার-বায়োএনটেককে পূর্ণ ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে বলে থবর।












Click it and Unblock the Notifications