ওবিসি আওতাভুক্ত মানুষের সংখ্যা কত ভারতে? তথ্য জানার দাবি তুলল কংগ্রেস
সেই জাতপাতের রাজনীতিতেই কি জড়িয়ে পড়ছে জাতীয় কংগ্রেস? জাতিভিত্তিক সুমারি করার জন্য ফের দাবি তোলা হয়েছে কংগ্রেসে? এই কথাই শোনা গিয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে কংগ্রেসে চর্চা হয়েছে৷
ভারতে ফের জনগণনার কাজ শুরু হচ্ছে৷ শীঘ্রই এই কাজ আবার শুরু হবে। করোনা কালে ভারতের জনগণনার কাজ হয়নি। কবে সেই জনগণনা হবে? তাই নিয়ে দীর্ঘ দিন ধরেই প্রশ্ন উঠছিল। এবার সেই প্রসঙ্গের মধ্যেই ফের জাতিভিত্তিক গণনার প্রসঙ্গ উঠল।

এই বিষয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বক্তব্য রেখেছেন। আদমশুমারি সম্পর্কে দেরি হচ্ছে। সেই বিষয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দেন তিনি৷ পাশাপাশি জাতিভিত্তিক গণনার দাবি করেন। জয়রাম রমেশ পরামর্শ দিয়েছেন, সরকার কেবলমাত্র একটি অতিরিক্ত কলম যুক্ত করতে পারে। আদমশুমারির সঙ্গে ওবিসি জনসংখ্যার জাতি ভিত্তিক তথ্য সংগ্রহ করা যেতে পারে।
ওবিসির সংখ্যার মানুষ কত আছে ভারতবর্ষে? সেই বিষয়ে চর্চা চলছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলই এই জাতিভিত্তিক গণনার প্রতি সমর্থন জানিয়েছে। কংগ্রেসও বরাবর সেই রাস্তাতেই হেঁটেছে। বিরোধী দল কংগ্রেস মনে করে, এই ধরনের পদক্ষেপ ইতিবাচক কর্মসূচিকে আরও শক্ত ভিত্তি দেবে।
১৯৫১ সাল থেকে ভারতে জনগণনা হচ্ছে৷ প্রতিবার জনগণনার সময় তফশিলি জাতি ও উপজাতি ভিত্তিক মানুষের সংখ্যাও গণনা করা হয়৷ তফশিলি জাতি ও উপজাতি ভিডিও গণনা করা হয় এলাকা ঘুরে, বাড়ি বাড়ি সার্ভে করে। এবার কংগ্রেস ওবিসি সংখ্যা জানানোর দাবি তুলেছে।
দেশে কত সংখ্যক মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত৷ সেই তথ্য প্রকাশের দাবি উঠেছে। সেই হিসেবে জনগণনার সময় জাতিগণনার কথাও বলা হচ্ছে। সেক্ষেত্রে আদমশুমারির সময় কাগজে একটি অতিরিক্ত কলম এই বিষয়ে রাখার কথা বলা হয়েছে৷ জয়রাম রমেশ এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তাও দিয়েছেন।
এটি একটি বর্ণ সুমারির চাহিদা পূরণ করবে। ইতিবাচক কাজ, উন্নয়ন কর্মসূচিকে আরও শক্ত ভিত্তি দেবে। এই কথাই বলেছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ২০২১ সালে ভারতের জনগণনা করার কথা ছিল। কিন্তু সেই সময় অতিমারি চলছিল। সেই কারণে কোনও আদমশুমারি করা সম্ভব হয়নি৷












Click it and Unblock the Notifications