করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায় কমতির নেপথ্যে কিছু ফ্যাক্টর একনজরে
গতসপ্তাহে শুক্রবার, শনিবারের পর রবিবার করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায় কমতি দেখা গিয়েছে। দেশের গত কয়েকদিনের গ্রাফের নিরিখে এই পরিবর্তন রীতিমতো তাৎপর্যপূর্ণ । তবে কেন গ্রাফে এই কমতি , তা নিয়ে রয়েছে কিছু কয়েকটি তত্ত্ব।

তাবড় রাজ্যে করোনায় কমতি
প্রসঙ্গত, দেখা গিয়েছে যে সমস্ত রাজ্যগুলিতে করোনার প্রবল দাপট রয়েছে ,তার মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, দিল্লি, ছত্তিশগড়ে রবিবার কমতে শুরু করেছে করোনার দাপট। আর তার জেরই গিয়েছে ভারতে করোনার গ্রাফে।

কমতির নেপথ্যের কারণ
প্রসঙ্গত, দেখা যাচ্ছে যে , ভারতের করোনা গ্রাফে কমতির নেপথ্যে কম সংখ্যক টেস্টিংয়ের তথ্য উঠে আসছে। সেখানে একদিনে ১৮ থেকে ১৯ লাখ করোনা টেস্টিং হচ্ছে, সেখানে রবিবার ১৫ লাখ টেস্টিং হয়েছে। ফলে স্বভাবতই দৈনিক আক্রান্তের সংখ্যা সপ্তাহান্তে কমেছে গোটা দেশে।

নিশ্চিন্তের কিছু নেই!
প্রসঙ্গত, বিশেষজ্ঞরা বলছেন করোনার জেরে রবিবার করোনা আক্রান্তের সংখ্যায় কমতি দেখা গেলেও সোমবার সেই সমস্ত জমে থাকা টেস্টের রিপোর্ট আসতে শুরু করবে। ফলে তার জের গিয়ে পড়বে সোমবার । আর সোমবারের দৈনিক আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেদিকে নজর থাকবে দেশের।

বাড়ছে অ্যাক্টিভ কেস
প্রসঙ্গত গত কয়েকদিন ধরে অ্যাক্টিভ কেসের সংখ্যা বাড়ছে করোনার জেরে। প্রসঙ্গত, এরফলে রবিবার এই আক্রান্তের সংখ্যা ৬৩,৯৯৮ জন হয়। গত ২ সপ্তাহে দেখা যাচ্ছে ভারতে ৪৮ লাখ নতুন কেস হয়েছে করোনার জেরে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মতো রাজ্যে যখন করোনার কেসে কমতি দেখাচ্ছে, তখনই কর্ণাটক থেকে কেরল একই ট্রেন্ডে রয়েছে। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশ বড় ভূমিকা পালন করতে পারে দেশের কোভিড ট্রেন্ডে।












Click it and Unblock the Notifications