সুরত আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলাটি ঠিক কী ধরনের ছিল? কে কে মামলা দায়ের করেছিলেন
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারের জনসভায় রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। গুজরাত ছাড়াও বিহারেও মানহানির মামলা দায়ের করা হয়। গুজরাতের সুরাতের করা মামলায় এদিন রায় ঘোষণা করা হয়েছে। সেখানে রাহুল গান্ধীর দুবছরের সাজা দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই করা জামিনের আবেদনে অবশ্য বিচারক তাঁকে জামিন মঞ্জুর করেন।

ঠিক কী বলেছিলেন রাহুল
২০১৯-এর ১৩ এপ্রিল কর্নাটকের কোলারের জনসভায় রাহুল বক্তৃতার সঙ্গেই বলেছিলেন, কেন সব চোরেদের পদবী মোদী। যে নীরব মোদী, লতিত মোদী বা নরেন্দ্র মোদী যাই হোন না কেন? তিনি বলেছিলেন, একদল চোর আছে। তাদের একটা দল রয়েছে। তারা সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিচ্ছে। কৃষক ও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নমিয়ে ১৫ জন বন্ধুকে দিচ্ছে। কালো টাকার বিরুদ্ধে লড়াই বলে দাবি করে সাধারণ মানুষকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু একদিন জানা গেল সাধারণ মানুষের ৩৫ হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে নীরব মোদী। রাহুল বলেছিলেন, যদি অনুসন্ধান করা যায়, তাহলে আরও কিছু মোদীকে পাওয়া যাবে।

সুরাতের আদালতে মানহানির মামলা
এরপরেই সুরাতের আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন সুরাত পশ্চিমের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। অভিযোগকারী আদালতে বলেন, কংগ্রেস নেতাকে থামাতে কিছু করা উচিত। তিনি মানহানিকর বক্তৃতা দিতে অভ্যস্ত। বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর আইনজীবীরে আদালতে নির্বাচন কমিশন থেকে পাওয়া রাহুল গান্ধীর বক্তৃতার অংশ পেনড্রাইভ, সিডি এবং ডিভিডিতে আদালতে জমা দেন।

রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ
বিজেপি বিধায়কের আইনজীবীদের অভিযোগ, ২০১৫ সালে রাহুল গান্ধী একটি বিবৃতিতে বলেছিলেন মহাত্মা গান্ধীর হত্যার সঙ্গে আরএসএস জড়িত ছিল। আদালত এনিয় সমন জারি করেছিল। তিনি বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ, করেছিলেন। তবে আদালত তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছিল। এমন কী সুপ্রিম কোর্টেও তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে। আইনজীবীরা বলেছেন ২০১৯-এ রাঁচির জনসভাতেও রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরের পদবীতে মোদী রয়েছে। যা নিয়ে রাঁচির একটি আদালত রাহুল গান্ধীকে সমন জারি করেছিল।

পটনায় মামলা দায়ের করেছিলেন সুশীল মোদী
রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে পাটনাতেও মানহানির মামলা দায়ের করেছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। ২০১৯-এ কর্নাটকের কোলারের সমাবেশে রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতেও এই মামলা দায়ের করেছিলে সুশীল মোদী। তিনি বলেছিলেন. রাহুল হান্ধীর মন্তব্য মোদী পদবী রয়েছে এমন কারও পক্ষে অবমাননাকর।












Click it and Unblock the Notifications