Explanation of Section 150: ১৫০ ধারা কী, যা রাষ্ট্রদ্রোহিতা আইনের বিকল্প হতে চলেছে
ভারতীয় ফৌজদারি আইনকে সংশোধন করার মতো বিরাট এক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রদ্রোহিতা আইনের প্রতিস্থাপনে ভারতীয় ন্যায় সংহিতার ১৫০ ধারা। কী সেই ১৫০ ধারা, কী আছে এই ধারায়। রাষ্র্ দ্রোহ আইনের বিকল্প হিসেবে এই ধারাকে আশ্রয় করেই এগনোর পরিকল্পনা করা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার ১৫০ ধারায় ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইন প্রতিস্থাপনের বিধান রয়েছে। এই ধারা ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে বিপন্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জুন মাসে আই কমিশন দৃঢ়ভাবে রাষ্ট্রদ্রোহ আইনকে সমর্থন করেছিল এবং বলেছিল এটি ব্যবহারের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলি বজায় রাখা উচিত।

ভারতীয দণ্ডবিধির ১২৪এ ধারা বাতিল করে দেশের কী প্রয়োজন সেই বাস্তবতার দিকে চোখ ফেরানো দরকার। তাৎপর্যপূর্ণভাবে কমিশন সুপারিশ করেছিল যে রাষ্ট্রদ্রোহের শাস্তি তিন বছরের কারাদণ্ড থেকে বাড়িয়ে যাবজ্জীবন বা সাত বছরের কারাদণ্ডের সাজা নির্ধারণ করা।
অমিত শহা সংসদে পেশ করা বিলটিতে তা কার্যকরের কথা বলা আছে। আইপিসির ১২৪এ ধারা রাষ্ট্রদ্রোহের সঙ্গে সম্পর্কিত। এতে লেখা রয়েছে কেউ যদি কথা বা লেখা কিংবা কোনও উপস্থাপনা দ্বারা দেশের প্রতি অন্যায়, ঘৃণা বা অবমাননা করে বা করার চেষ্টা করে তা ভারতীয় আইন দ্বারা আজীবন কারাদণ্ডের সাজা পাবে এবং জরিমানা হবে। অনাদায়ে তিন বছরের কারাদণ্ড হবে।
ন্যায় সংহিতার ১৫০ ধারায় দীর্ঘ এবং বিচ্ছিন্নতা, সশস্ত্র বিদ্রোহ, বিধ্বংসী কার্যকলাপ এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের উল্লের করা রয়েছে। ধারায় বলা হয়েছে, যে কেউ ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে কথা বা লেখার দ্বারা উত্তেজনা সৃষ্টি করলে বা সশস্ত্র বিদ্রোহ, নাশকতামূলক কার্যকলাপ বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে ভারতের সার্বভৌমত্ব বা একতা ও অখণ্ডতা বিপন্ন করলে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।

১৫০ ধারায় ব্যাখ্যা রয়েছে যে, এই ধারায় উল্লেখিত ক্রিয়াকলাপগুলি দমন করতে সরকারকে উত্তেজনা না বাড়িয়ে আইন প্রয়োগ করে সমাধান করতে হবে। আইপিসির অধীনে রাষ্ট্রদ্রোহের ধারায় বলা হয়েছে, অসন্তোষ অভিব্যক্তির মধ্যে রয়েছে আনুগত্য এবং শত্রুতার অনুভূতি। উত্তেজনাপূর্ণ বা চেষ্টা ছাড়াই আইনসম্মত উপায়ে তাদের পরিবর্তন করার লক্ষ্যে সরকারের প্দক্ষেপের প্রতি তা অসন্তোষপ্রকাস করে।
তৃতীয় ব্যাখ্যা বলা হয়েছে, উত্তেজনাপূর্ণ বা ঘৃণা, অবমাননা বা অসন্তোষকে উত্তেজিত করার চেষ্টা না করে প্রশাসনিক বা সরকারের অন্যান্য পদক্ষেপের প্রতি অসন্তোষ প্রকাশ করা এই ধারার অধীনে অপরাধ বলে গণ্য হয় না। তিনটি বিলই স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications