রাশিয়া থেকে ভারতে আসতে চলেছে এই ব্রহ্মস্ত্র! কীভাবে কাজ করে এস-৪০০ মিসাইল? জানুন বিশদে
বর্তমান সময়ের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়ার এস-৪০০ মিসাইল। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রাথমিকভাবে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের এপ্রিলের মধ্যে ভারতে আসার কথা ছিল। কিন্তু, চলতি বছরের গোড়ায় নয়াদিল্লির রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতে আসতে আসতে অন্তত ২০২৫ সাল হবে। এই দেরির কারণ হিসাবে বলা হয়, সমগ্র বিশ্বে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চুক্তিমূল্য ১৬০০ কোটি ডলার পেরিয়ে গিয়েছে। তবে সম্প্রতি রাজনাথ সিংয়ের রাশিয়া সফরে ফল মিলেছে। ভআরতে দ্রুত আসতে চলেছে এই মিসাইল সিস্টেম।

কী করতে পারে এস ৪০০?
৪০০ কিলোমিটারের মধ্যে থাকা আকাশে ভাসমান কোনও বস্তুকে অব্যর্থ ভাবে নিজের শিকার বানাতে পারে এস-৪০০। বর্তমান সময়ের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়ার এস-৪০০ মিসাইল। ল্যান্ড টু এয়ার ডিফেন্স মিসাইল হিসাবে এই মিসাইলের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। এটি পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমানগুলিকে ধ্বংস করতে পারে অনায়াসে।

সহজেই স্থানান্তরিত করা যায় মিসাইল সিস্টেমটিকে
অব্যর্থ নিশানা লাগানোর জন্য পরিচিত এই এয়ার ডিফেন্স মিসাইলের। পাশাপাশি এই মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াও খুব সহজ। ট্রাকের মতো লঞ্চপ্যাড থেকে খুব সহজেই নিশানা লাগানো যায়। যেকোনও যুদ্ধবিমান বা মিসাইলকে মুহুর্তের মধ্যে নিজের শিকার বানাতে সক্ষম এই মিসাইল।

ভারত ছাড়া কার কাছে এই মিসাইল?
ভারতের আগে এই প্রতিরক্ষা সরঞ্জাম শুধু রাশিয়া আর চিনই ব্যবহার করত। ২০১৪ সালে এই প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছিল চিন। 'এস-৪০০' ক্ষেপণাস্ত্রটি 'এস-৩০০' ক্ষেপণাস্ত্রের আধুনিক সংস্কার। এই প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ভারত রাশিয়ার সঙ্গে প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি করেছে।

অত্যাধুনিক রাডারের ব্যবস্থা
এস-৪০০ মিসাইল সিস্টেমে রয়েছে অত্যাধুনিক রাডারের ব্যবস্থা। উপগ্রহর সঙ্গে সরাসরি যোগাযোগ স্পাপন করতে সক্ষম এটি। এর মাধ্যমেই বহু দূরে থাকা বিমান বা মিসাইলকে চিহ্নিত করে তা ধ্বংস করতে পারে এই মিসাইল।

একসঙ্গে ৩৬টি লক্ষ্য বস্তুকে নিশানা বানাতে পারে এই সিস্টেম
এই মিসাইল সিস্টেমের রাডার ১০০ থেতে ৩০০টি পর্যন্ত টার্গেট একসঙ্গে চিহ্নিত করতে পারে। ৪০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যগুলিকে চিহ্নিত করার পাশাপাশি একই সঙ্গে ৩৬টি লক্ষ্য বস্তুকে নিশানা বানাতে পারে। ১২টি লঞ্চার থাকে এক একটি মিসাইল সিস্টেমে, আর এর সাহায্যেই মাঝ আকাশে থাকা শক্রুপক্ষের বিমানকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে।












Click it and Unblock the Notifications