খুনের আগে শৈলজার ফেসবুক পোস্টগুলি কি বার্তা দিচ্ছিল কোনও বিশেষ ঘটনার! ঘনীভূত রহস্য
শনিবার দিল্লির ব্রার স্কোয়ার থেকে উদ্ধার হয় সেনা মেজর অমিত দ্বিবেদীর স্ত্রী শৈলজার মৃতদেহ। ঘটনার তদন্তে নামে পুলিশ।
শনিবার দিল্লির ব্রার স্কোয়ার থেকে উদ্ধার হয় সেনা মেজর অমিত দ্বিবেদীর স্ত্রী শৈলজার মৃতদেহ। ঘটনার তদন্তে নামে পুলিশ।গলার নলি কাটা অবস্থায় তাঁর মৃতদেহ কুচলে দিয়ে কেউ গাড়ি চালিয়ে যায় বলে সন্দেহ হয় পুলিশের। সেই দিনই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় সেনার মেজর নিখিল হান্ডাকে। কারণ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শেষবার শৈলজা ছিলেন মেজর হান্ডার সঙ্গেই। এরপর থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশি তদন্তে।

একদিকে যেমন পুলিশি তদন্তে জানা যাচ্ছে বহুদিন ধরেই সম্পর্কে লিপ্ত ছইলেন মেজর নিখিল ও শৈলজা, তেমনই বহু কিছু জানান দিচ্ছে শৈলজার ফেসবুক প্রফাইলও। মিসেস ইন্ডিয়া আর্থ ২০১৭ সুন্দরী প্রতিযোগীতার প্রতিযোগী শৈলজার ফেসবুক প্রোফাইলে রয়েছে একাধিক গ্ল্যামারাস ছবি ও তার সঙ্গে ক্যাপশন। ফেসবুকে প্রোফাইল পিকচারের সর্বশেষ ছবি হত্যাকাণ্ডের কিছুদিন আগেই পরিবর্তন করেন শৈলজা। সেখানে একটি সাদা কুর্তির সঙ্গে কালো ওড়না নিয়ে ছবি পোস্ট করেন মেজর আমিতের স্ত্রী শৈলজা। পোস্টটিতে লেখা থাকে একটি সুক্ষ্ম বার্তা। যার মর্মার্থ আশপাশ রঙিন ত থাকলেও সাদাকালোতেঅনেক কিছু গ্রহণ করতে হয়।

এর আগে, শৈলজার ফ্যান পেজের ফেসবুক প্রোফাইলে দেখা যায় আরও একটি ছবি। যেখানে মানুষের পরিবর্তনশীল মনস্তত্ত্ব ও পরিবর্তনশীল ইচ্ছা নিয়ে একটি ক্যাপশন লেখেন শৈলজা।

তবে উৎসবে পার্বনেও বিভিন্ন শুভেচ্ছা বার্তা দিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। এছাড়াও শাড়ি পরিহিতা শৈলজাও মনের খুশি উজার করে ছবি পোস্ট কেরছেন ফেসবুকে।

এদিকে, একাধিক তথ্য উঠে আসছে শৈলজা ও নিখিল হান্ডাকে ঘিরে। প্রাথমিক রিপোর্টে পুলিশের দাবি , নিখিলের গাড়ি দিয়েই কুচলে দেওয়া হয় শৈলজাকে। সূত্রের খবর, সেই দিনের ঘটনার পর গাড়ি বিক্রির কথাও স্ত্রীকে জানান নিখিল। তবে রাতারাতি নিখিল গ্রেফতার হওয়ায় গাড়ি সহ বেশ কিছু জিনিস ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। উঠে আসারা সম্ভাবনা আরও কিছু তথ্যের।












Click it and Unblock the Notifications