নাগরিকত্ব ইস্যুতে ঝড়ের পর মোদীর সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক এখন কেমন? মুখ খুললেন পিকে

এককালে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত পরামর্শদাতা। আর তারপর এখন তিনি মোদীর সবচেয়ে বড় বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা।

এককালে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত পরামর্শদাতা। আর তারপর এখন তিনি মোদীর সবচেয়ে বড় বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা। নিজেও নাগরিকত্ব ইস্যুতে বহুবার প্রশান্ত কিশোর মোদী বিরোধিতায় নেমেছেন। এমন এক পরিস্থিতিতে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন কেমন?জেনে নেওয়া যাক একনজরে।

মোদী কিশোর সম্পর্ক

মোদী কিশোর সম্পর্ক

নরেন্দ্র মোদী ও প্রশান্ত কিশোরের মধ্যে এখন রাজনৈতিক বিরোধিতার একটি জায়গা তৈরি হয়েছে। আর নাগরিকত্ব ইস্যুতে সেই জায়গা আরও মজবুত হয়েছে। ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে যে, এককালে মোদীর পরামর্শ দাতা হয়ে প্রশান্তই ভোট বৈতরণী পার করেছিলেন মোদীর। এরপর আবার বিরোধী মঞ্চ।

মোদী -প্রশান্ত সম্পর্ক নিয়ে কী বলছেন পিকে?

মোদী -প্রশান্ত সম্পর্ক নিয়ে কী বলছেন পিকে?

নরেন্দ্র মোদী ও প্রশান্ত কিশোরের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই পিকে বলেন, ' ব্যক্তিগতভাবে আমি সবার সঙ্গে ভালো সম্পর্ক ধরে রাখি। ভোট ব্যঙ্কের অঙ্ক নিয়ে আমি নিজের সম্পর্ক খারাপ করি না।' তিনি বলেন নিজের যাবতীয় পরামর্শ তিনি তাঁর সংসংথা আইপ্যাকের মাধ্যমে শেয়ার করেন।

নাগরিকত্ব ইস্যুতে অশান্তি প্রসঙ্গে কিশোর

নাগরিকত্ব ইস্যুতে অশান্তি প্রসঙ্গে কিশোর

প্রশান্ত কিশোর এদিন বলেন, নাগরিকত্ব ইস্যুতে অশান্তিকে তিনি সমর্থন করেন না। তিনি বলেন, 'আমি শুধু জানিয়েছি দুটি কার্যকরী উপায় এনআরসি ও সিএএ বন্ধ করার। ' তিনি সর্বদাই শান্তির পক্ষে বলে জানান প্রশান্ত কিশোর।

তাহলে কি রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসছেন কিশোর?

তাহলে কি রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসছেন কিশোর?

রাজনীতিতে পা রাখা নিয়ে প্রশান্ত কিশোর সাফ জানিয়েছেন যে, তাঁর কোনও 'হিডেন অ্যাজেন্ডা নেই'। তিনি ানান রাজনীতি সম্পর্ক তিনি কেবলই নিজের পরামর্শ শেয়ার করে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+