জেনে নিন 'এক পদ এক পেনশন' বিষয়টি ঠিক কী?
বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভিকে সিং এদিন জানিয়েছেন, প্রাক্তন জওয়ানদের জন্য কেন্দ্রীয় সরকার "এক পদ এক পেনশন" স্কিম চালু করতে বদ্ধপরিকর। [পাসওয়ার্ড নয়, এখন ব্যাঙ্কে লেনদেন করুন শুধুমাত্র কণ্ঠস্বর শুনিয়ে]
ভিকে সিং বলেছেন, "বিজেপি সরকার সেনা-জওয়ানদের জন্য 'এক পদ এক পেনশন' স্কিম চালু করতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। যা যথেষ্ট নয়। আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও অর্থ বরাদ্দ করার জন্য অনুরোধ করেছি।"

আসুন জেনে নেওয়া যাক 'এক পদ এক পেনশন' বিষয়টি ঠিক কী?
- 'এক পদ এক পেনশন' স্কিমে একই পদে কাজ করা দু'জন ব্যক্তি আলাদা আলাদা সময়ে কাজ করে অবসর নিলেও একই অর্থের পেনশন পাবেন।
- ধরুন, কোন জওয়ান ২০১৪ সালে অবসর নিয়েছেন। তিনি ঠিক ততটাই পেনশন পাবেন যতটা আগামী ২০১৬ বা ২০১৭ সালে অবসর নিতে চলা জওয়ানরা পাবেন।
- এতদিন বেতন কমিশনের টাকা বাড়া-কমার জন্য পেনশনের টাকা একেক জনের জন্য একেক রকম হতো। কারণ প্রতি বছরই বেতন কমিশনে টাকা বাড়ত। ফলে পরে অবসর নিলে বেশি মাইনে নিয়ে যাঁরা শেষ করতেন, পেনশনও তাঁদের বেশি হতো।
- ষষ্ঠ বেতন কমিশনের পরই এই ফারাক আরও বেড়ে যায়।
- অর্থাৎ ১৯৯৬ সালে কোনও জওয়ান অবসর নিলে ২০০৬ সালে অবসর নেওয়া জওয়ানের থেকে ৮২ শতাংশ কম পেনশন বা অবসরকালীন ভাতা পেতেন।
- এই সুবিধা চালু হলে সেনা জওয়ানদের পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও এর আওতায় আসবেন।
More From
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications