'ইএমআই-এর উপর মোরেটরিয়াম'-এর অর্থ কী? জানুন বিস্তারিত
গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান সহ-সব ধরনের বাণিজ্যিক ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থাগুলি-কে তাদের সব ধরনের ঋণের উপর আগামী তিন মাসের মোরেটরিয়াম দেওয়ার অনুমতি দিচ্ছে আরবিআই। অর্থাৎ আগামী তিন মাসের জন্য ইএমআই মুকুব করার অনুমতি দিল আরবিআই।

তিন মাস ইএমআই না দিলে কোনও অসুবিধা হবে না?
তবে, এর অর্থ কী আপনি পরবর্তী তিন মাস ইএমআই না দিলে কোনও অসুবিধা হবে না? আসলে আপনার ইএমআই মুকুব করা হবে কি না তার সিদ্ধান্ত নেবে আপনার ব্যাঙ্ক। আরবিআই মোরেটরিয়ামের অনুমতি দিয়েছে মানে ঋণ মুকুবের সিদ্ধান্ত এখন ব্যাঙ্কের উপর।

ক্রেডিট স্কোর কমে যাবে?
তবে ব্যাঙ্ক যদি তিন মাসের ইএমআই মুকুব করে এবং আপনি আগামী তিন মাস ইএমআই দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে কি আপনার ক্রেডিট স্কোর কমে যাবে? এই প্রশ্ন উঠতে পারে অনেকেরই মনে। তবে জবাব টা হল , না। এতে আপনার ক্রেডিট স্কোর কমবে না।

আর দিতে হবে না এই তিন মাসের ইএমআই?
মোরেটরিয়াম মানে আপনার ঋণ একেবারে মুকুব করা না। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইএমআই-এর পরিমাণ এখন না নেওা। তিন মাসের সময়সীমা শেষ হলে পরে অন্য একটি নির্ধারিত সময়ে আপনাকে সেই ইএমআই-এর পরিমাণ জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কোনও পেনাল্টি দিতে হবে না।

কোন কোন ক্ষেত্রে মোরেটরিয়ামের সুবিধা?
ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ, গাড়ি ঋণ, শিক্ষা ঋণ ছাড়াও এসি, ফ্রিজ, মোবাইল ফোন কেনার ক্ষেত্রে নেওয়া ঋণের ক্ষেত্রেও এই মোরেটরিয়াম প্রযোজ্য হবে। তবে ক্রেডিট কার্ডে কেনা বস্তুর ইএমআই-এর আওতায় আসবে না।

বাজারে নগদ অর্থের যোগান বাড়াতে রেপো রেট কমায় আরবিআই
অর্থনীতিকে চাঙ্গা করতে ও বাজারে নগদ অর্থের যোগান বাড়াতে ৫.১৫ শতাংশ থেকে কমিয়ে রেপো রেট ৪.৪-এ নামানোর সিদ্ধান্ত নেয় আরবিআই। রেপো রেটের পাশাপাশি এদিন রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্তের কথাও ঘোষা করেন গভর্নর। রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ। পাশাপাশি ব্যাঙ্কের ক্রেডিট রিজার্ভ রেশিয়ো বাড়ানো হয় এক ধাক্কায় ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ।












Click it and Unblock the Notifications