মহাকাশে ৩ মিনিটে LEO স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে এ-স্যাট! 'এলইও' আসলে কী
খানিক সময়ের জন্য গোটা দেশ আজ কার্যত স্তব্ধ হয়ে হয়ে গিয়েছিল । প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় জানান,জাতির উদ্দেশে তিনি ভাষণ দিতে চলেছেন। তবে কোন বিষয়ে ভাষণ তা নিয়ে ছিল জল্পনা।
খানিক সময়ের জন্য গোটা দেশ আজ কার্যত স্তব্ধ হয়ে হয়ে গিয়েছিল । প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় জানান,জাতির উদ্দেশে তিনি ভাষণ দিতে চলেছেন। তবে কোন বিষয়ে ভাষণ তা নিয়ে ছিল জল্পনা। অনেকেরই নোট বন্দির স্মৃতি মনে পড়ে যায়।এদিকে, সকালেই নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে যোগ দেন মোদী। ফলে প্রতিরক্ষা বিষয়ক ঘোষণা নিয়েও জল্পনা বাড়তে থাকে। শেষমেশ সুখবর জানিয়ে মোদী বলেন, 'মিশন শক্তি' নিয়ে দেশ আজ গর্বিত। মহাকাশে এদিন সফলভাবে এলইও স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়ে এসেছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। এল ইও তে থাকা অব্যবহৃত স্যাটেলাইট গুঁড়িয়ে দেওয়া শক্তি রাখে এই স্যাটেলাইটটি। জেনে নেওয়া যাক এলইও আসলে কী?

LEO কী ?
এলইও হল লো আর্থ অরবিট । পৃথিবী পৃষ্ঠ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এখানের কক্ষপথে ঘোরা ফেরা করে প্রায় ৪০০০ স্যাটেলাইট। বিভিন্ন দেশ ও সংস্থা এখানে বিভিন্ন রকমের কাজের জন্যএই সমস্ত স্যাটেলাইটকে ছেড়ে রেখেছে। এদিন কেবলমাত্র ভারতের পুরনো তথা অব্যবহৃত স্যাটেলাইট গুলি, যেগুলি এই কক্ষপথে ঘোরা ফেরা করছে তাদের ধ্বংস করেছে এ-স্যাট।

কোন কাজে ব্যবহার করা হয় এলইও স্যাটেলাইট
সাধারণত সংযোগ,চাষাবাদ, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যবহার হয়ে থাকে। ভিডিও কন্ফারেন্সিং থেকে শিরু করে যেকোনও সংযোগের ক্ষেত্রে এই এইও স্যাটেলাইটগুলি ব্যবহার করা হয়।

চিন এর আগে কোন ঘটনা ঘটায়?
চিন এর আগে ৭০০ কিলোমিটার উচ্চতায় থাকা এলইও স্যাটেলাইটকে গুঁড়িয়ে দিতে সক্ষম ছিল। তবে ভারত ৩০০ কিলোমিটার উচ্চতায় থাকা স্যাটেলাইটকে গুঁড়িয়ে দিয়েছে। যা আগামী দিনে মহাকাশ শক্তিধর দেশগুলির সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার যোগ্যতা দিল ভারতকে।












Click it and Unblock the Notifications