Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

What is India's First Air Train: যুগান্তকারী পদক্ষেপ, ডাকা হল টেন্ডার! ফ্রি'তেই চড়া যাবে এই ট্রেনে

What is India's First Air Train: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও আধুনিক হচ্ছে দেশ! যাত্রী পরিষেবায় বাড়ছে আরও নজর। তেমনই এবার দেশে চলবে প্রথম এয়ার ট্রেন। কার্যত এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2/3 যাওয়া রীতিমত উদ্বেগের। এতটাই ট্রাফিক থাকে যে নির্ধারিত সময়ে টার্মিনালে পৌঁছতেই পারেন না যাত্রীরা।

তবে আগামিদিনে বড় বিপ্লব ঘটতে চলেছে। T1 থেকে T2 যাওয়া কয়েক সেকেন্ডের হবে। দিল্লি ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) -এ টার্মিনাল 1 এবং টার্মিনাল 2/3 এর মধ্যে যাতায়াত আরও সহজ হতে পারে। একটি অটোম্যাটেড পিপল মুভার (APM) তৈরির (What is India's First Air Train) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AirTrain

এই এয়ার ট্রেন (Air Train) 7.7 কিলোমিটার লম্বা হবে। আর এই ট্রেন T1, T2/3, এরোসিটি এবং কার্গো সিটিতে থামবে। আশা করা হচ্ছে, কার্যত যুগান্তকারী প্রকল্পটি আগামী ২০২৭ সালের মধ্যে শেষ করা যাবে।

  • What is India's First Air Train: DIAL জারি করেছে টেন্ডার

দিল্লি বিমানবন্দর থেকে বহু মানুষ যাত্রা করেন (What is India's First Air Train)। নয়া এই ব্যবস্থা কার্যকর হলে ব্যাপকভাবে উপকৃত হবে কয়েক হাজার যাত্রীরা। বিশেষ করে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়া অনেক বেশি সহজ হবে। বিশেষ করে নয়া এই এয়ার ট্রেনে যাত্রা হবে মাত্র কয়েক সেকেন্ডের। ইতিমধ্যে DIAL এর তরফে জারি করা হয়েছে টেন্ডার। আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে কাজ শুরু হয়ে যাবে। সূত্রের খবর, গোটা প্রজেক্ট 2,000 কোটি টাকার কাছাকাছি হতে পারে।

  • What is India's First Air Train: চার স্টপেজ দেবে এই ট্রেন

দিল্লি ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) - এই ট্রেনের জন্য প্রথমে ছয়টি স্টপেজ তৈরি করে। সরকার তা খারিজ করে দেয়। সরকারের দাবি ছিল, এতগুলি স্টপেজ দেওয়া হলে T1 এবং T2/3 এর মধ্যে যাত্রার সময় অনেকটাই বেড়ে যাবে। DIAL সূত্রে খবর, চার স্টপেজ দেবে এই ট্রেন। যদিও এই বিষয়ে এখনও কিছু বিস্তারিত জানানো হয়নি।

  • What is India's First Air Train: যাত্রা হবে ফ্রি?

ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি দিল্লি বিমানবন্দর। তথ্য বলছে, প্রতি বছর ৭কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর হয়ে যাত্রা করে। আগামী ৬ থেকে ৮ বছরের মধ্যে এই সংখ্যা আরও দ্বিগুণ হয়ে যাবে আশা। এই অবস্থায় কানেকটিভিটি আরপ মসৃণ হওয়া প্রয়োজন। গোটা বিশ্বেই এয়ার ট্রেন ফ্রি'তে যাত্রীদের জন্য চালানো হয়। ভারতেও তেমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+