রাফালে মোকাবিলায় অপারেশন ইউনিকর্ন! লোকসভা নির্বাচনের আগে মোদী হাতে অস্ত্র
২০১৯-এর নির্বাচনের আগে বড় সাফল্য পেল নরেন্দ্র মোদী সরকার। রাজনৈতিক ভাবে সংবেদনশীল অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার কেলেঙ্কারিতে মধ্যমনি হিসেবে অভিযুক্ত ভারতের হাতে।
২০১৯-এর নির্বাচনের আগে বড় সাফল্য পেল নরেন্দ্র মোদী সরকার। রাজনৈতিক ভাবে সংবেদনশীল অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার কেলেঙ্কারিতে মধ্যমনি হিসেবে অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান জেমস মাইকেলকে প্রত্যর্পণ করা হয়েছে ভারতের হাতে। একদিকে যখন রাফালে নিয়ে মোদী সরকারকে চাপে রেখেছেন রাহুল, সেই সময় এই প্রত্যর্পণ যে রাজনৈতিক হয়ে উঠতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

ইউএই থেকে আনা হয়েছে
ক্রিশ্চিয়ান জেমস মাইকেলকে আনা হয়েছে সংযুক্ত আরব আমীরশাহী থেকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে ভারতে আনতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।
সংযুক্ত আরব আমীরশাহীর আদালত অভিযুক্তের আবেদন খারিজ করে দেওয়ার পর সেখানকার সরকার ৫৭ বছর বয়স্ক অভিযুক্তকে ভারতের হাতে তুলে দেয়।

অপারেশন ইউনিকর্ন
ক্রিশ্চিয়ান জেমস মাইকেলকে ভারতে প্রত্যর্পণের নাম দেওয়া হয়েছে অপারেশন ইউনিকর্ন। এতে সাহায্য করেছেন সিবিআই-এর দায়িত্বপ্রাপ্ত বর্তমান ডিরেক্টর এম নাগেশ্বর রাও।

কে ক্রিশ্চিয়ান মাইকেল
অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার ক্রয়ে ক্রিশ্চিয়ান মাইকেল জেমস প্রধান অভিযুক্ত। তিনি একজন ব্রিটিশ কনসালট্যান্ট। অগাস্টা ওয়েস্টল্যান্ড তাকে কাজে লাগিয়েছিল ভারতীয় বিমান বাহিনীর অফিসারদের প্রভাবিত করতে। এছাড়াও তৎকালীন ইউপিএ সরকারের প্রতিনিধিদেরও প্রভাবিত করেন বলে অভিযোগ। ৩৬০০ কোটি চুক্তি পাকা করেন এই ব্যক্তিই, অভিযোগ এমনটাই।

ক্রিশ্চিয়ান মাইকেলই কি একমাত্র মিডলম্যান
অভিযোগ অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তিতে তিনজন মিডলম্যান ছিলেন। তাঁদের একজন হলেন এই ক্রিশ্চিয়ান মাইকেল। অন্য দুজন হলেন, গুইডো হ্যাসকে এবং কার্লো গেরোসা। সিবিআই এবং ইডির তালিকাতেও ছিল অভিযুক্তদের নাম।

মাইকেল গ্রেফতার কবে
সিবিআই-এর সূত্র অনুযায়ী, ২০১৭-র ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমীরশাহী কর্তৃপক্ষ গ্রেফতার করে।

অগাস্টা ওয়েস্টল্যান্ড নিয়ে ভারতে তদন্ত
গত বছর ইডি অগাস্টা ওয়েস্টল্যান্ড নিয়ে তদন্তের রিপোর্ট জমা দেয়। তাতে অভিযোগ করা হয় ক্রিশ্চিয়ান মাইকেল নগদে বেশ কয়েকজনকে টাকা দিয়েছেন। দিল্লির বিশেষ আদালতে ২০১৮-র জুনে ইডি জানায় ৩০ মিলিয়ন ইউরো( ভারতীয় মূল্যে ২২৫ কোটি টাকা) ঘুষ হিসেবে নিয়েছিলেন ক্রিশ্চিয়ান মাইকেল। সেই টাকা চালকের মাধ্যমে বিমান বাহিনীর কর্তাব্যক্তি শেকে শুরু করে রাজনৈতিক নেতাদেরও দেন বলে অভিযোগ।

এই মামলায় কংগ্রেস ও বিজেপি
এই মামলায় অন্যতম মিডলম্যান গুইডো হ্যাসকের কাছ থেকে পাওয়া একটি হাতে লেখা কাগজ থেকে গান্ধী পরিবারকে জড়ানো হয়। যদিও সেই কাগজে শুধুমাত্র ফ্যামিলি কথাটি লেখা ছিল। মাইকেল কাগজটিকে ভুয়ো বলে দাবি করেছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications