What Is CAA: সিএএ আসলে কী? এই আইনকে নিয়ে জানেন কেন রয়েছে বিতর্ক
What Is CAA: ঐতিহাসিক পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের! নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) 2019 সালে পাস হয়। কিন্তু এই আইনকে নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়ায়। আর তা থেকেই দেশের বিভিন্ন অংশে ক্ষোভ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদের আগুন জ্বলে ওঠে।
ফলে বিল পাশ হলেও তা কার্যকর করার সাহস দেখায়নি মোদী সরকার। দীর্ঘ প্রায় চার বছর পর ২০২৪ এর লোকসভা নির্বাচনের মুখে সিএএ কার্যকর (What Is CAA) করল নরেন্দ্র মোদী সরকার।

What Is CAA: মুল উদ্দেশ্য-
মুলত তিন দেশ থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে আসা সংখ্যালঘু যেমন- হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সরকারের এই আইনে (CAA) কী কী গুরুত্বপূর্ণ বিধানের কথা বলা হয়েছে।
What Is CAA: কারা পাবেন নাগরিকত্ব?
CAA কার্যকর করা হলেও এই আইন নিয়ে একাধিক বিতর্ক (What Is CAA) রয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়নি। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিন দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় অতাচারের শিকার হওয়া সংখ্যালঘু হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পারসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান বলা হয়েছে মোদী সরকারের নয়া আইনে। কেন এই আইনের আওতায় মুসলিমদের রাখা হল না তা নিয়ে রয়েছে বিতর্ক।
What Is CAA: শরনার্থীরা পাবেন নাগরীকত্ব
ভারতীয় সংসদে সিএএ পাশ (What Is CAA) হয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর। এই বিলের পক্ষে ১২৫ জন ভোট দিয়েছিলেন। ১০৫ জন সিএএ বিলের বিপক্ষে ভোট দেন। ২০১৯ সালে ১২ ডিসেম্বর সিএএ বিলে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেন। কিন্তু বিল আইন হিসাবে কার্যকর করা যায়নি। ক্ষোভ-বিক্ষোভের আশঙ্কাতেই তা করা সম্ভব। তবে এই বিল (Citizenship Amendment Bill) কার্যকর হওয়ায় শরনার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
What Is CAA: অনলাইনে আবেদন
নাগরিক ত্বের জন্য আবেদন পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে। এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্দিষ্ট পোর্টালে মাধ্যমেই সেই আবেদন করতে হবে। আর তা করা যাবে মঙ্গলবার রাত থেকেই।
What Is CAA: উৎসব শুরু মতুয়াদের মধ্যে
এই বিল পেশ হওয়ার পরেই উতসবে মেতে ওঠেন বাংলার মতুয়া সমাজ। এক্ববারে ঢাক-ঢোল হাতে বেরিয়ে পড়েন এই সম্প্রদায়ের মানুষ। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সিএএ' কার্যকর করার দাবিতে আন্দোলন চালিয়েছি। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তা তিনি রাখলেন। এজন্য ধন্যবাদও জানান বাংলার এই মানুষরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications