কর্ণাটকে আস্থা ভোটে জিততে বিজেপির রণকৌশল কী হতে চলেছে

কর্ণাটকে শনিবার বিকেল চারটেয় অগ্নিপরীক্ষায় বসতে চলেছে বিজেপি।

কর্ণাটকে শনিবার বিকেল চারটেয় অগ্নিপরীক্ষায় বসতে চলেছে বিজেপি। বিএস ইয়েদুরাপ্পা সরকারকে বিধানসভার ফ্লোরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আর তা প্রমাণ করতে না পারলে সরকার পড়ে যাবে। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হবে ইয়েদুরাপ্পাকে।

কর্ণাটকে আস্থা ভোটে জিততে বিজেপির রণকৌশল কী হতে চলেছে

বিধানসভায় মোট ২২১টি আসনের মধ্যে ১১১টি আসন চাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য। ২টি আসনে ভোট হয়নি। এবং এইচডি কুমারস্বামী ২টি আসনে জিতেছেন। ফলে ধরা হবে একটি ভোট।

ফলে কংগ্রেস-জেডিএস বিধায়কদের দিক থেকেই সমর্থন জোগাড় করতে হবে বিজেপিকে। ১০৪টি আসন পেয়েছে বিজেপি। ১ নির্দলের সমর্থন ধরলে আরও ৬টি আসন প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতার জন্য।

সূত্রের খবর, জেডিএস বিধায়কদের ভাঙিয়ে নিয়ে আসা বেশ কঠিন কাজ। দশ বছর ক্ষমতাবিচ্ছিন্ন জেডিএস বিধায়করা এককাট্টা হয়ে রয়েছেন। ফলে তাঁরা দল বিরোধী কাজ করবেন এমনটা মনে করা ঠিক নয়।

ফলে কংগ্রেসের বিধায়করাই বিজেপির টার্গেট হতে চলেছে। তার পাশাপাশি বিজেপির টার্গেট হতে পারে বিধানসভায় বিধায়কের উপস্থিতি কমানো। এছাড়াও কংগ্রেস ও জেডিএসের জিতে আসা লিঙ্গায়েত নেতাদের টার্গেট করেছে বিজেপি। তাদের বলা হয়েছে, এখন লিঙ্গায়েত নেতা হিসাবে ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ভবিষ্যতে রাডনৈতিক কেরিয়ায় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যেতে পারে।

ফলে এই চাপে কয়েকজন লিঙ্গায়েত নেতা বিজেপির পক্ষে চলে এলে শেষ মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। বিজেপি শেষ হাসি হেসে সরকার গঠন করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+