Vande Bharat Express Train: বিনা টিকিটে বন্দে ভারতে যাত্রা করছেন? সাবধান! হতে পারে ছয়মাসের জেল

Vande Bharat Express Train: দেশের প্রিমিয়াম ট্রেনগুলির (India Rail) মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে দেশের শতাধিকেরও বেশি সেমি বুলেট একাধিক রুটের মধ্যে চলছে। আগামী কয়েক বছরে এই সংখ্যায়টা আরও দ্বিগুণ করার লক্ষ্য মাত্রা নিয়েছে মোদী সরকার। সেই মতো চলছে কাজ।

ইতিমধ্যে দেশের মাটিতে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন (Vande Bharat Express Train) নজর কেড়েছে যাত্রীদের তুলনামূলক ভাড়া বেশি হলেও সময়ের কথা মাথায় রেখে সেমি বুলেটে চড়তেই বেশি সাছন্দ্য বোধ করছে।

Vande Bharat Express Train

কিন্তু দ্রুত পৌঁছানোর জন্য ভুলেও বিনা টিকিটে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) উঠে পড়বেন না। হয়ে যেতে পারে জেলও। এক নজরে জেনে নিন এক্ষেত্রে কী বলছে রেলের আইন? কত টাকা জরিমানা হতে পারে আপনার? রইল সমস্ত খুঁটিনাটি তথ্য।

Vande Bharat Express Train: ফাইন ৫০০ টাকা

বলে রাখা প্রয়োজন, বন্দে ভারত এক্সপ্রেস সহ যে কোনও ট্রেনে বিনা টিকিটে যাত্রা করলে নুন্যতম ৫০০ টাকা জরিমানা করা হয়। এমনকি যেখান থেকে সফর শুরু করেছেন, এবং যেখানে সফর শেষ করবেন সেই পর্যন্ত ভাড়া দিতে হয়। সংশ্লিষ্ট ট্রেনের দায়িত্বে থাকা টিটির কাছে এই জরিমানার অঙ্ক এবং ভাড়া জমা দিতে হয়। এজন্য আপনাকে রসিদ দেওয়া হবে।

Vande Bharat Express Train: কী বলছে রেলের আইন

ভারতীয় রেলের অ্যাক্ট ১৯৮৯ সেকশন ১৩৮ অনুসারে, ট্রেনে টিকিট ছাড়া যাত্রা করা সম্পূর্ণ ভাবে অপরাধ হিসাবে গণ্য করা হয়। এরপরেও জরিমানা না দিয়ে যাত্রা করেন তাহলে ছয়মাসের জেল হয়ে জেতে পারে। এমনকি রেলের নির্দিষ্ট আদালত আছে। টিকিওট চেকিং অথরিটি চাইলে সংশ্লিষ্ট ওই রেলওয়ে আদালতে পর্যন্ত পেশ করা হতে পারে ব্যক্তিকে। এমনকি আপনি যদি ওয়েটিং টিকিটে যাত্রা করেন তাহলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

Vande Bharat Express Train: ট্রেন থেকে নামিয়ে দিতে পারে টিটি

এমনকি সংশ্লিষ্ট ট্রেনের টিটি মনে করলে মাঝের যে কোনও স্টেশনে নামিয়েও দিতে পারে। যদিও কোনও ব্যক্তি ভুল করে বন্দে ভারত কিংবা কোনও ট্রেনে উঠে পড়ে এবং সময় মেনে যদি না নামেন তাহলে মোটা অঙ্কের জরিমানা দেওয়া থেকে কী আটকাতে পারবে না। ফলে ঠিক সময় টিকিট কাটুন এবং সে ভাবে ট্রেনে চড়ুন। তাহলে আর কোনও সমস্যা থাকবে না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের টিকিট কাঁটার নিয়মে ভারতীয় রেলের তরফে বেশ কিছু বদল আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+