বিজয় মালিয়া প্রত্যর্পণের খবরে কী প্রতিক্রিয়া অরুণ জেটলির
লন্ডনের আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
লন্ডনের ওয়েস্ট মিনস্টার আদালত লিকার ব্যারন বিজয় মালিয়াকে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। ভারতে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় অভিযুক্ত মালিয়া ২০১৬ সালে দেশ থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নেন। এদিন লন্ডনের আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জেটলি বলেছেন, ভারতের জন্য দারুণ দিন। ভারতকে লুট করা ব্যক্তিকে দেশে ফেরত আনা হচ্ছে। এই রায়কে স্বাগত জানাচ্ছি।
শুধু লন্ডনের রায়কে স্বাগত জানানোই নয়, জেটলি এই সুযোগে প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্বকেও দুষেছেন। বলেছেন, ইউপিএ জমানায় সুবিধাভোগী অপরাধীকে এনডিএ সরকার ফিরিয়ে আনছে।
ঘটনা হল, ইউপিএ জমানায় দুর্নীতি করলেও এনডিএ জমানায় কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করার পরই দেশ ছাড়েন মালিয়া। এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। মালিয়াও জেটলির সঙ্গে কথা বলার দাবি জানিয়েছেন।
৯ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপি করে মালিয়া দেশ ছাড়েন ২০১৬ সালের ২ মার্চ। গতবছর থেকে লন্ডনের আদালতের রায়ে জামিনে মুক্ত তিনি। কয়েকদিন আগেঋণ নেওয়া আসল টাকা পুরোটাই ফেরতের দাবি করেন তিনি। টাকা নেননি বলেও দাবি করেন। তারপরই এদিন আদালত মালিয়াকে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications