জম্মু বাস স্ট্যান্ডে বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসছে কোন তথ্য
জম্মুতে বাস স্ট্যান্ডে এদিন সকালে বিস্ফোরণ হয়েছে। গ্রেনেড দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।
জম্মুতে বাস স্ট্যান্ডে এদিন সকালে বিস্ফোরণ হয়েছে। গ্রেনেড দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। যার ফলে অন্তত ২৮ জন আহত হয়েছেন। যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আচমকা এসে বাস স্ট্যান্ডে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। গ্রেনেডটি গিয়ে পড়ে একটি বাসের নিচে। তারপর বিস্ফোরণ হয়।
এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, তিনি বাসের কাছাকাছি বসেছিলেন। সেখানেই বিস্ফোরণ হয়। অনেকে মনে করেছিলেন বোধহয় টায়ার ফেটে গিয়েছে। পরে বোঝা যায় যে বিস্ফোরণ হয়েছে।
J&K: Blast at Jammu bus stand. Injured admitted to hospital. Area has been cordoned off by security personnel pic.twitter.com/utO7RX0GOp
— ANI (@ANI) March 7, 2019
আরও বিস্ফোরণ হতে পারে ভেবে সকলে ছুটে পিছনে চলে যান। কারণ বিস্ফোরণ স্থল থেকে আলাদা একটা আওয়াজ আসছিল। সেজন্য মনে করা হয়েছিল যে আরও বিস্ফোরণ হবে। তবে তা হয়নি। তবে যে বিস্ফোরণ হয়েছে তা অত্যন্ত শক্তিশালী ছিল।
গোটা এলাকা আতঙ্কে রয়েছে। পুলিশ ও সেনা এলাকা কর্ডন করে রেখেছে। ব্যস্ত এলাকায় এভাবে গ্রেনেড হামলা নিঃসন্দেহে প্রশাসনকে ব্যতিব্যস্ত করে তুলেছে সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications