Mahua Moitra: ৪৭ বার, কীভাবে! মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির মারাত্মক অভিযোগ

Mahua Moitra: মহুয়া মৈত্র যা করেছেন, তা ঠিক করেননি। ৪৭ বার নিজের লগ ইন আইডি অন্য কাউকে ব্যবহার করতে দিয়েছেন মহুয়া। সংবাদমাধ্যমকে এমনটাই বললেন এথিক্স কমিটির অন্যতম সদস্য অপরাজিতা সারঙ্গী। আজ শুক্রবারই স্পিকারের কাছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছে কমিটি।

এরপরই মহুয়াকে (Mahua Moitra) বহিষ্কার করা হয়, খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। অপরাজিতার দাবি, মহুয়া যা করেছেন, তা বৈধ নয়। সেই কারণেই লোকসভায় শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। এমন নয় যে কোনও একজন বা দুজন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখেছে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি।

Mahua Moitra

তিনি আরও উল্লেখ করেছেন, মহুয়াকেও জবাব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি কমিটির মুখোমুখি হলেও উঠে চলে যান। অনেক অসংসদীয় কথাবার্তাও বলেছেন তিনি (Mahua Moitra)। মহুয়া অন্তত ৪৭ বার নিজের লগ আইডি অন্য কাউকে ব্যবহার করতে দিয়েছিলেন বলে অভিযোগ। কখনও দুবাই থেকে কখনও আমেরিকা থেকে খোলা হয়েছে সেই মেল। স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, সাংসদ হিসেবে সঠিক ব্যবহার করেননি মহুয়া।

যদিও মহুয়ার দাবি, এথিক্স কমিটি কোনও প্রমাণ ছাড়াই তাঁকে দোষী সাব্যস্ত করেছে। শুধু তাই নয়, বহিষ্কৃত সাংসদের (Mahua Moitra) দাবি, লগ ইন ডিটেল দেওয়া যাবে না, এমন কোনও নিয়ম নেই। পাশাপাশি টাকা বা উপহার নেওয়ার কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করেছেন মহুয়া।

তবে লড়াই জারি থাকবে। সংসদের বাইরে এবং ভিতরে এই লড়াই জারি থাকবে। এই বিষয়ে তৃণমূল দল তাঁর পাশে থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয়টি সম্পরন রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা তাঁর। শুধু মহুয়া (Mahua Moitra) নয়, তিনি বহিষ্কৃত হওয়ার পর গর্জে উঠেছেন বিরোধীরা। ঘটনার পর মহুয়ার সমর্থনে সংসদ কক্ষ থেকে বেরিয়ে আসেন সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের সব সাংসদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+