রাহুল গান্ধীর ভোট চুরি অভিযোগের প্রেক্ষিতে কী জানাল নির্বাচন কমিশন

কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে যে, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আলন্দ কেন্দ্রে ৬,০১৮ টি ভোট মুছে ফেলার অভিযোগ সম্পর্কিত নির্বাচন কমিশন (ইসিআই)-এর কাছে থাকা সমস্ত তথ্য ইতিমধ্যেই কালবুর্গি জেলার পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত এফআইআরটি নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) দ্বারা দায়ের করা হয়েছিল। যারা কমিশনের অধীনেই কাজ করেন। কর্ণাটকের সিইও তদন্তকারী সংস্থাকে সমস্ত সহায়তা, তথ্য বা নথি সরবরাহ করছে বলেও জানানো হয়েছে।

এই বিবৃতিটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে "ভোট চোর"দের রক্ষা করা বন্ধ করতে এবং ভোটার মুছে ফেলার তদন্তের জন্য কর্ণাটক সিআইডি-র চাওয়া তথ্য এক সপ্তাহের মধ্যে সরবরাহ করার আহ্বান জানান।

সিইও অফিসের একটি নোটে বলা হয়েছে, ইসিআই-এর নির্দেশনার উপর ভিত্তি করে, কর্ণাটকের সিইও দুই বছর আগে এই সেপ্টেম্বরেই তদন্ত শেষ করার জন্য ইসিআই-এর কাছে থাকা সমস্ত তথ্য কালবুর্গি জেলার পুলিশ সুপারকে হস্তান্তর করেছেন।

শেয়ার করা তথ্যের মধ্যে রয়েছে আবেদনকারীর বিস্তারিত তথ্য, যার মধ্যে ফর্ম রেফারেন্স নম্বর, নাম, ইপিক নম্বর এবং লগ-ইন করার জন্য ব্যবহৃত মোবাইল নম্বর, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, আইপি ঠিকানা, আবেদনকারীর স্থান, ফর্ম জমা দেওয়ার তারিখ এবং সময় এবং ব্যবহারকারী তৈরির তারিখ।

নোটে আরও বলা হয়েছে যে, প্রয়োজনীয় তথ্য সরবরাহের পর, কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক তদন্তের অগ্রগতি পর্যালোচনা করার জন্য তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকও করেছেন।

এর আগে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে "ভোট চোর" এবং গণতন্ত্র ধ্বংসকারী ব্যক্তিদের রক্ষা করার অভিযোগ এনেছেন। তিনি আলন্দ বিধানসভা কেন্দ্রের তথ্য উল্লেখ করে দাবি করেন যে নির্বাচনের আগে কংগ্রেস সমর্থকদের ভোট পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে।

সিইও অফিসের দাবি, আলন্দ নির্বাচনী এলাকায় এত বিপুল সংখ্যক আবেদন অনলাইনে জমা দেওয়ায় ইআরও, এআরও এবং বিএলও দ্বারা প্রতিটি আবেদনের সত্যতা যাচাই করা হয়েছিল। এর মধ্যে মাত্র ২৪টি আবেদন সঠিক বলে প্রমাণিত হয়েছে। এবং অন্য ৫,৯৯৪টি ভুল বলে পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী, ২৪টি আবেদন গ্রহণ করা হয়েছে এবং ৫,৯৯৪টি ভুল আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+