প্রকাশ্যে চুমু খাওয়া ঠিক না ভুল? ভারতীয় আইন কী বলছে

প্রকাশ্যে চুমু খাওয়া ঠিক না ভুল? ভারতীয় আইন কী বলছে

যদি কেউ তাঁর গার্লফ্রেন্ড কিংবা স্ত্রীকে পাবলিক প্লেসে চুম্বন করে, তাহলে তা শাস্তি যোগ্য কিনা অনেকেই জানেন না। ফলে অনেকেই তা করে থাকেন। প্রকাশ্যে চুমু খাওয়ার ব্যাপারে কারও কোনও আপত্তি থাকলে আদালতে তিনি তা চ্যালেঞ্জ করতে পারেন।

শাস্তিযোগ্য অপরাধ

শাস্তিযোগ্য অপরাধ

বলে রাখা ভাল গার্লফ্রেন্ড কিংবা স্ত্রীকে পাবলিক প্লেসে চুমু খেলে তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এর অর্থ কেউ যদি তাঁর গার্লফ্রেন্ড, প্রেমিকা কিংবা বিপরীত, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কোনও মেট্রো স্টেশন, রেলস্টেশন, মার্কেট কিংবা পাবলিক প্লেসে চুমু খেলে পুলিশ অশ্লীলতার আইনে গ্রেফতার করতে পারে।

জামিনযোগ্য অপরাধ

জামিনযোগ্য অপরাধ

ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারার অধীনে যে কোনও পাবলিক প্লেসে অশ্লীল কাজ করা আইনের চোখে অপরাধ। এব্যাপারে দোষী প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে তিনমাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে আদালত। এটি জামিনযোগ্য অপরাধ হলে আসামী জামিন পান।

অশ্লীলতার সংজ্ঞা

ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় অশ্লীলতাকে সংজ্ঞায়িত করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, যদি কেউ কোনও পাবলিক প্লেসে অশ্লীল গান , অশ্লীল কথা, অশ্লীল অঙ্গভঙ্গী বা এজাতীয় কোনও অশ্লীল কাজ করেন, যা সামাজিক নিয়ম-নীতির বিরুদ্ধে, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়।

মত প্রকাশের স্বাধীনতা

মত প্রকাশের স্বাধীনতা

এব্যাপারে বলে রাখা ভাল প্রকাশ্যে চুম্বন নিয়ে যদি কারও আপত্তি থাকে তাহলে তিনি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। তবে বিভিন্ন হাইকোর্ট এই বিষয়টিকে ১৯-এর ১ ধারায় মত প্রকাশের স্বাধীনতার অধীনেই বলেই জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+