CAA Online Apply: সারা দেশে চালু সিএএ! অনলাইনে আবেদন করতে কোন কোন নথি জরুরি

CAA Online Apply in Bengali: দুই হাজার উনিশে নাগরিকত্ব আইন সংশোধনের পরে ২০২৪-এ এসে ১১ মার্চ এর নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এব্যাপারে অনলাইনে আবেদন করতে হবে। মঙ্গলবার সকাল থেকে সেই পোর্টালটিও চালু হয়েছে।

যোগ্য ব্যক্তিদের নাগরিকত্বের জন্য https://indiancitizenshiponline.nic.in/Login-এ আবেদন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এব্যাপারে সব আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে।

CAA Online Apply List Of Documents Required for CAA Application

আবেদনের জন্য প্রয়োজনীয় নথির তালিকা একনজরে (List Of Documents Required for CAA Application) -

  • বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান সরকারের জারি করা পাসপোর্টের অনুলিপি
  • ভারতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক (এফআরআরও) বা বিদেশি নিবন্ধন
  • আধিকারিক(এফআরও)-এর জারি করা নিবন্ধন শংসাপত্র বা আবাসিক পারমিট
  • বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের সরকারি কর্তৃপক্ষের জারি করা জন্ম শংসাপত্র
  • বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের স্কুল, কলেজ, বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত শংসাপত্র
  • বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষের জারি করা কোনও ধরনের পরিচয়পত্র
  • বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনও সরকারি কর্তৃপক্ষের জারি করা লাইসেন্স বা শংসাপত্র
  • বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানে জমি বা ভাড়াটে রেকর্ডের নথি
  • আবেদনকারীর বাবা-মা, দাদু-দিদা, ঠাকুরদা-ঠাকুরমা বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের বাসিন্দা ছিলেন, তেমন কোনও নথি
  • বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনও সরকারি কর্তৃপক্ষ বা সরকারি সংস্থার জারি করা কোনও নথি, যেখান থেকে বোঝা যায়, আবেদনকারী কোথা থেকে এসেছেন

এছাড়াও ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন, তা প্রমাণ করতে নির্দিষ্ট নথিগুলি জমা দিতে হবে

  • ভারতে আসার সময় ভিসা এবং অভিবাসন স্ট্যাম্পের অনুলিপি
  • রেজিস্টেশন সার্টিফিকেট বা বিদেশি আঞ্চলিক নিবন্ধনের দেওয়া আবাসিক অনুমতি
  • আদমশুমারি-সম্পর্কিত সমীক্ষা চালানোর গণনাকারীরা যে স্লিপ দিয়েছেন
  • ভারত সরকারের জারি করা লাইসেন্স, শংসাপত্র বা পারমিট (ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি)
  • ভারতের রেশন কার্ড
  • সরকারি স্ট্যাম্প-সহ সরকার বা আদালতের জারি করা কোনও চিঠি
  • আবেদনকারীর ভারতের পাওয়া জন্ম শংসাপত্র
  • আবেদনকারীর নামে ভারতে জমি বা ভাড়াটে রেকর্ড বা নিবন্ধিত ভাড়া চুক্তি
  • প্যান কার্ড ইস্যু করার তারিখ-সহ নথি
  • কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা কিংবা কোনও আর্থিক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনও সরকারি কর্তৃপক্ষের দেওয়া কোনও নথি
  • আবেদনকারীর নামে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টগুলির সঙ্গে সম্পর্কিত এবং জারি করা রেকর্ড এবং অ্যাকাউন্টের বিবরণ
  • আবেদনকারীর নামে কোনও বিমা থেকে থাকলে, তার অনুলিপি
  • আবেদনকারীর নামে বিদ্যুৎ সংযোগ কিংবা অন্য নথি বা অন্য ইউটিলিটি বিল
  • আবেদনকারী বিষয়ে ভারতে আদালত বা ট্রাইব্যুনালের রেকর্ড বা প্রক্রিয়া
  • ভারতে যে কোনও নিয়োগকর্তার অধীনে পরিষেবা বা চাকরির নথি/ ইপিএফ/ পিএফ সংক্রান্ত নথি
  • ইএসআই-এর নথি
  • ভারতে স্কুলে যাওয়ার নথি বা শংসাপত্র
  • ভারতে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বা সরকার কর্তৃক জারি করা অ্যাকাডেমিক শংসাপত্র
  • আবেদনকারীর কাছে থাকা পুরসভার ট্রেড লাইসেন্স
  • বিয়ের শংসাপত্র
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+