Pahalgam Terror Attack: কাশ্মীরে যেতে ভয় পাচ্ছেন পর্যটকেরা! ভ্রমণের ট্যুর বাতিল ৯০ শতাংশের
মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে আহত ২৬ জন, নিহতও অনেক। তবে সেখানে আর সাহস করে ঘুরতে যেতে চাইছেন না পর্যটকেরা। যে কারণে তারা বাতিল করছেন ট্রেনের টিকিট থেকে হোটেলের বুকিং। তবে এই সন্ত্রাসী হামলার পর একাধিক ট্যুর অপারেটরেরা জানাচ্ছেন, এই পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে সকল পর্যটকেরা কাশ্মীরে ভ্রমণ করতে নারাজ! তারা ট্যুর বাতিল করছে। আর কী বলছেন পর্যটকেরা, জানুন।
তবে মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু পর্যটক। এই ঘটনায় একপ্রকার ভয় পেয়ে যাচ্ছে অন্যান্য পর্যটকেরা। পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা এবার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটন শিল্পে। কেউই আর ঘুরতে যেতে চাইছেন না এই কাশ্মীরে। তাই সকলেই ট্যুর বাতিল করছে। আবার অনেকে কোনও সিদ্ধান্তই নিতে পারছেন না।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার একদিন পর বেশ কয়েকটি ভ্রমণ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, পর্যটকেরা নিরাপত্তার অভাব বোধ করছেন, আর যে কারণে তারা জম্মু- কাশ্মীরে যাওয়ার ৯০ শতাংশ ট্যুর বুকিং বাতিল করছে।
একজন ট্যুর অপারেটর কোম্পানির মালিক বলেন, প্রায় ২৫ জন লোক তাদের বুকিং ইতি মধ্যে বাতিল করে দিয়েছে। তারা কাশ্মীরে যেতে ভয় পাচ্ছেন। আবার এমন অনেকে রয়েছেন, আগামী মাসে যাদের ঘুরতে যাবার কথা কাশ্মীরে, তারা তা বাতিল করছে। আবার অনেকে ট্যুর বাতিল করার জন্য অনুরোধও করছেন।
কেউ বলছেন, মঙ্গলবার বিকেল তিনটের দিকে যে ঘটনা ঘটেছে, বৈসরন উপত্যকায়, পর্যটকেরদের ওপর জঙ্গিরা যে নির্বিচারে গুলি চালিয়েছে, সেই ঘটনায় ভয় পেয়ে যাচ্ছে অন্যান্য পর্যটকেরা। বিশেষত এই সবুজ তৃণভূমি কিন্তু মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। আর যা দেখতে সকলেই আসেন। আবার অনেক পর্যটক তাদের গন্তব্য কিন্তু পরিবর্তন করার কথা ভাবছেন।
তাঁর মতে, অনেক পরিবারের কাছ থেকে আমাদের কয়েকটি বুকিং ছিল। যাদের বাস, বিমানের টিকিট কাটাও হয়ে গেছে। হোটেলও কিছু বুক করা হয়ে গেছে। তবে এই সন্ত্রাসী হামলার ঘটনায় তারা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে সেগুলি সব বাতিল করার জন্য অনুরোধ করেছে।
যারা গুলমার্গ, হাসান ভ্যালি টিউলিপ গার্ডের মতো জনপ্রিয় স্থানগুলিতে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বুকিং করে রেখেছেন। তারাও তাদের কাশ্মীর ট্যুর পরিবর্তন করতে হচ্ছে।
এই মাস আর আগামী মাসের জন্য কাশ্মীরে আমাদের কুড়িটিরও বেশি বুকিং ছিল। তবে সেগুলি অনির্দিষ্টকালের জন্যই বাতিল করছেন। তিনি এও বলেন, যে পর্যটকেরা আমাদের কাছ থেকে টাকা ফেরত চাইছে, তারা বলছেন প্রিয়জনদের সঙ্গে এমন জায়গায় যাওয়ার ঝুঁকি তারা নিতে পারবেন না। কারণ তারা মনে করেন এই জায়গায় গেলে বোধ হয় আর ফিরতে পারবেন না। এককথায় পর্যটকেরা কাশ্মীরে যেতে ভয় পাচ্ছেন।
তারা হোটেল, বিমানের টাকা তো ফেরত যোগ্য নয়। কিভাবে তারা টাকা ফেরত দেবেন আর এ নিয়ে কিন্তু নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তারা বলেন, বছরের এই সময় কাশ্মীরে ঘুরতে যাওয়ার সব থেকে সুন্দর সময়। তাই এই সময় পর্যটকেরা কিন্তু এই পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে চান। তবে এইবার এমন পরিস্থিতিতে কোনও পর্যটকই কিন্তু আর সেখানে যাওয়ার কথা ভাবছেন না। ট্যুর বাতিল করছেন।
২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পহেলগাঁওয়ের হামলাটি কিন্তু অত্যন্ত অমানবিক হয়েছে। আর নিহতদের মধ্যে কিন্তু বিদেশি ও স্থানীয়রাও ছিলেন। এক কথায় পহেলগাঁওয়ের এই অমানবিক ঘটনায় ভয় পেয়ে যাচ্ছেন পর্যটকেরা। এতে কিন্তু পর্যটন শিল্প অনেকটাই ক্ষতিগ্রস্থ হচ্ছে!
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications