রাত পোহালেই বাজেট পেশ! বর্তমান বাজেটে নিয়ে কত শতাংশ নাগরিক সন্তুষ্ট, জেনে নিন

রাত পোহালেই বাজেট পেশ!

সাধারণ মানুষ বাজেট পেশের দিকে তাকিয়ে আছেন। মানুষের কিছু প্রত্যাশা থাকে। কোন খাতে কত লাভ হল কোথায় কতটা লোকসান হল তার চুলচেরা বিচার করেন তাঁরা। এবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। প্রায় দুই থেকে তৃতীয়াংশ বা ৬৫ শতাংশ মানুষ দেশের বর্তমান কর নিয়ে একে বারেই মনপুতো নয়। এমন তথ্য উঠে এল এক সমীক্ষায়।

সমীক্ষা থেকে কী তথ্য উঠে এল

সমীক্ষা থেকে কী তথ্য উঠে এল

সাধারণ মানুষের আসন্ন বাজেট নিয়ে তাঁদের কী প্রতিক্রিয়া তা জানা যায় YouGov এর সমীক্ষা থেকে। এবছর ভারতের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সমীক্ষা থেকে এও জানা গিয়েছে দেশের ৭৪ শতাংশ মানুষ বা তিনি থেকে চতুর্থাংশ সাধারণ মানুষ করের ওপর তাঁদের মত একই।

আসন্ন বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা!

আসন্ন বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা!

আসন্ন বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কেমন, তাঁরা কী চাইছে? এই প্রশ্নের জবাবে দেশের ৫ জন মানুষের মধ্যে ২ জন মানুষ আশা করছেন বর্তমান বাজেট থেকে আয়ের সীমা বাড়িয়ে সরকার ৫ লক্ষ টাকা করবে। এমনই দাবি করছে দেশের মধ্যবৃত্ত ও দরিদ্র সম্প্রদায়ের মানুষ।

 করের বোঝা কমানো উচিত কত শতাংশ মানুষ মনে করছেন

করের বোঝা কমানো উচিত কত শতাংশ মানুষ মনে করছেন

আসন্ন বাজেট নিয়ে ১০ জন দেশবাসীর মধ্যে ৩ জন দেশবাসি অর্থাৎ ৩১ শতাংশ মানুষ বর্তমান কর ছাড়ের সীমা ১.৫ লক্ষ টাকা বাড়ানো উচিত। ৩২ শতাংশ মানুষের চাহিদা সরকার যেন বেতন বাড়িয়ে করের বোঝা কমাক। এখন করের সীমা ৫০ হাজার টাকা। এমন দাবি জানান ৪০ বছর বয়সী তার বেশি বয়সী মানুষ।

 চিকিৎসার খরচ কমানো হোক-৩৩%

চিকিৎসার খরচ কমানো হোক-৩৩%

৩৫ শতাংশ বা এক তৃতীয়াংশেরও বেশি মানুষ করোনা মহামারির কথা ভেবে চিকিৎসার খরচ কমানোর কথা বলছেন। ভারতে সবথেকে বেশি মানুষ বাড়ির ওপর লোন নেন এবং তার ওপর ট্যাক্স দিয়ে থাকেন। দেশের ৩২ শতাংশ, ২৮ শতাংশ , ১৯ শতাংশ সাধারন মানুষ বাড়ির লোনের ওপর কর কমাতে বলছেন।

তবে, ৮০ শতাংশ মানুষ মনে করছেন, কোন করের ওপর ৫ শতাংশ টাকা শোধ করা সম্ভব। আর বাকি ২৫ শতাংশ মানুষ মনে করছেন ১০ শতাংশ টাকা ট্যাক্স দেওয়াই যায়।

 আয়কর কাদের দিতে হয়

আয়কর কাদের দিতে হয়

ভারতে এমন অনেক নাগরিক আছেন যারা এমন এক একেকটি পেশায় যুক্ত তাঁদের আয়কর দিতে হয়। আয়করের আওতায় পরে এমন মানুষের ১০ জনের মধ্যে ৬ জন অর্থাৎ ৬০ শতাংশ মানুষ যেমন কৃষক সম্প্রদায়ের মানুষের কোনও আয়কর দেওয়া উচিত নয়। কিন্তু দেশের ৩৫ শতাংশ মানুষ মনে করেন দেশের অন্যান্য নাগরিকদের মত তাদেরও আয়কর দেওয়া উচিত।

দেশের ধনী শ্রেণীর মধ্যে ব্যবসায়ীদের ধরা হয়। দেশের অর্ধেকেরও বেশি মানুষ অর্থাৎ ৫১ শতাংশ মানুষ মনে করছেন, দেশের অন্যান্য সমস্ত সাধারণ নাগরিকের থেকে ব্যবসায়ীদের উচ্চ আয়কর দেওয়া উচিত। কিন্তু ৩৭ শতাংশ মানুষ তা মনে করেন না। তাঁরা মনে করছেন সবার মতই তাঁদের কর দেওয়া উচিত।

বিশ্বে মোট কত মানুষ YouGov ব্যবহার করেন

বিশ্বে মোট কত মানুষ YouGov ব্যবহার করেন

বিশ্বে মোট ১৫ মিলিয়নের বেশি মানুষ YouGov প্যানেল ব্যবহার করে থাকেন। ১৮ থেকে ২১ জানুয়ারির মধ্যে ১০২২ জন মানুষ এই প্যানেলে উত্তর দিয়েছেন।

 সমীক্ষায় আর কী উঠে এল

সমীক্ষায় আর কী উঠে এল

সমীক্ষায় আরও বড় একটি তথ্য উঠে এসেছে। যেখানে দেখা গেছে ৪৭ শতাংশ ভারতীয় ইউনিয়ন বাজেট অনুসরণ করেন প্রতি বছর। যেখানে ২৭ শতাংশ মানুষ অর্থাৎ ১০ জনের মধ্যে ৩ জন এটি অনুসরণ করেন না।

 বাজেট নিয়ে দেশবাসীর কী মত

বাজেট নিয়ে দেশবাসীর কী মত

দুই-তৃতীয়াংশ সাধারণ মানুষ মনে করেন এই বাজেট ব্যক্তিগত অর্থের উপর ভীষণ প্রভাব ফেলে। মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত মানুষ মনে করেন, এই বাজেট পেশ তাঁদের ব্যক্তিগত আয়ের উপর প্রভাব ফেলে। আর যারা দরিদ্র সম্প্রদায়ের মানুষ বা গরীব মানুষ তাঁরা বাজেটই অনুসরণ করেন না। কারণ তাঁদের মতে,এটি তাঁদের আয়ের ওপর কম প্রভাব ফেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+