করোনা টিকা নিয়ে বুঝতেই পারলেন না, সিস্টার নিবেদাকে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
আজ করোনা ভ্য়াকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি এইমসে টিকা নিয়ে নিজেই টুইট করেন তিনি। তাঁকে টিকা দেন পুদুচেরির এক নার্স। যাঁকে সাহায্য় করেন কেরালার এক নার্স। করোনা টিকা নেওয়ার পর বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

পুদুচেরির যে নার্স প্রধানমন্ত্রীকে টিকা দেন তাঁর নাম পি নিবেদা। করোনা টিকা নেওয়ার পর তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীকে কথা বলতে দেখা যায়। কী বললেন প্রধানমন্ত্রী? জানতে চাওয়া হয় পি নিবেদার কাছে। জবাবে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বললেন, এর মধ্য়ে হয়ে গেল? বুঝতেই পারলাম না।' পাশাপাশি নার্সদের বাড়ি ও বেশ কিছু বিষয় জানতে চান।
প্রায় তিন বছর ধরে এইমসে রয়েছেন পি নিবেদা। আজ সকালেই তাঁদের জানানো হয় প্রধানমন্ত্রী সেখানে করোনা টিকা নিতে আসবেন। এদিকে এইমসের করোনা ভ্য়াকসিন সেন্টারে বর্তমানে কর্মরত তিনি। তাই তাঁর উপরেই দায়িত্ব পড়ে টিকাকরণের।
সেখানেই কর্মরত ছিলেন অপর এক নার্স রোজাম্মা অনিল। তিনি কেরালার বাসিন্দা। তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর টিকা নিতে যাওয়ার পুরো বিষয়টি তাঁদের কাছে অজানা ছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন মোদী।
এদিন মোদি টুইটে জানিয়েছেন, 'এইমস-এ আমি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলাম। করোনার বিরুদ্ধে লড়তে যেভাবে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা দ্রুত সময়ে কাজ করেছেন, তা সত্যিই উল্লেখযোগ্য। যাঁরা টিকা নিতে পারবেন, তাঁদের কাছে আমার অনুরোধ রইল। আসুন, আমরা একসঙ্গে করোনামুক্ত দেশ গড়ে তুলি।'












Click it and Unblock the Notifications