সমকামী বিবাহ আদতেই 'অধিকার', সুর চড়ালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে সকলেই চেনেন, তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তিনি 'দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। এবার তিনি এমন একটি কথা টুইট করে বলেছেন যা শুনে অবাক হয়েছেন অনেকেই। তিনি জানান, 'সমকামী বিবাহ খুব স্বাভাবিক ব্যাপার, এটা অধিকার, এটা কখোনোই অপরাধ নয়।'।

পরিচালক মঙ্গলবার সুপ্রিম কোর্টের একটি মামলার প্রতিক্রিয়া নিয়ে এমন একটি টুইট করেছেন, তিনি জানিয়েছেন, যারা সমকামী বিবাহ নিয়ে বারবার প্রশ্ন তোলেন তাঁদের উদ্দেশ্যে পরিচালক জানিয়েছেন, তারা দেশের ছোট শহরগুলিতে কখনোও ঘুরতে যাননি। উদার, প্রগতিমূলক সমাজে সমকামী বিবাহ কখনোই অপরাধ নয় বরং এটা অধিকার।

 Vivek Agnihotri

কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলে, সমকামী বিবাহ শহুরে আভিজাত ধারনা, যা দেশের সামাজিক নীতি থেকে অনেক দূরে সরানো। বর্তমানে একই লিঙ্গের বিবাহ একটি নতুন করে প্রতিষ্ঠান করবে। তবে, এর উত্তর কিন্তু পরিচালক বিবেক অগ্নিহোত্রী দিয়েছেন, তিনি জানিয়েছেন না, সমকামী বিবাহ ষুরে আভিজাত্য ধারণা নয়, এটি প্রয়োজন। তিনি এও জানান, এই সমকামী বিয়ে নিয়ে যদিও সরকারি কিছু আভিজাত ব্যক্তি কিছু নথি তৈরি করেছেন। যারা এমন ভাবেন বা খসড়া তৈরি করেছেন তারা দেশের ছোট শহর বা গ্রামে কোথাও ঘুরতে যাননি, তাই তারা এমন বলছেন।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, সমকামী বিবাহ কখনোই একটি ধারণা নয়। এই বিবাহ প্রয়োজন, এটা অধিকার। ভারতের মতো এমন উদার, প্রগ্রতিশীল দেশে এটা হওয়া উচিত, এটা অপধাপ নয় এটা অধিকার।

 Vivek Agnihotri

তবে এই প্রথমবার নয়, এর আগেও পরিচালক হংসল মেহতা সমকামী বিবাহ নিয়ে সুর চড়িয়েছিলেন। তিনি সেই সময় মডার্ন লাভ: মুম্বাই থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। তিনি টুইট করে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে আসুন, নিজেদের পথকে আরও প্রশস্ত করুন। সমকামী বিবাহকে বৈধ করুন। ২০২২ সালে অ্যান্থলজি সিরিজের একটি এপিসোড পরিচালনা করেছিলেন। হংসল যা একটি সমকামী দম্পতির মধ্যে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।

জানা গিয়েছে, মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস কে কাউল, এস রবীন্দ্র ভাট, পিএস নরসিমা ও হিমা কোহলির সমন্বয়ে গঠিত পাঁচ বিচারপতির সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ - সমকামী বিবাহের আইনি বৈধতা চেয়ে আবেদনের একটি ব্যাচের শুনানি করবে। আগে থেকেই কিন্তু কেন্দ্র এই ধারণার বিরোধিতা করে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+