ভারতীয়দের মধ্যে হৃদরোগের কারণ কি, জানালো গবেষণা
ভারতীয়দের মধ্যে হৃদরোগের কারণ কি, জানালো গবেষণা
ভারতীয়দের মধ্যে ক্রমেই হৃদরোগের প্রবণতা বাড়ছে। তার অন্যতম কারণ হিসাবে ধূমপান ও স্থুলতাই প্রধান কারণ হিসাবে বলা হয়েছে। তাই নিয়মিত শরীরচর্চা করাই একমাত্র গুরুত্বপূর্ণ উপায় যেখান থেকে ভারতীয়রা তাঁদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পারবেন। নতুন এই সমীক্ষাতে প্রথমবার বিশাল সংখ্যক ভারতীয়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

পাশ্চাত্য দেশগুলিতে আগে থেকেই এই হৃদযন্ত্রকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হলেও, ভারতে সেভাবে কিছু হয়নি। কিন্তু ভারতীয় গবেষকরা এবার মানুষের হৃদযন্ত্রকে কীভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়টি নিয়ে গবেষণা করতে শুরু করেছে।
কি ধরনের গবেষণা করা হয়েছে
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)–এর ডিরেক্টর জেনারেল ডাঃ বলরাম ভার্গব বলেন, '২০১২ সাল থেকে এই গবেষণার জন্য প্রায় ৫০০০ হৃদরোগের রোগীর ওপর গবেষণা চালানো হচ্ছিল এবং প্রায় ২০% রোগী ছিলেন ভারতবর্ষের, ফলে ফলাফলটি ভারতীয় জনগণের জন্য অত্যন্ত প্রযোজ্য। এই প্রথমবার ভারত থেকে এত সংখ্যক মানু্ষ এই গবেষণায় অংশ নিয়েছিলেন, যদিও এই গবেষণার ফলাফল কোনও সময়ই ভারতীয়দের পক্ষে প্রাসঙ্গিক হয়নি।’ এইমসের হৃদরোগের অধ্যাপক ডাঃ ভার্গব এই গবেষণার নেতৃত্বে ছিলেন। তিনি গত সপ্তাহে তাঁর গবেষণা পেশ করেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে। এই পরীক্ষায় ৩০টি দেশ থেকে ৫,১৭৯ জন রোগী যোগ দিয়েছিলেন। যার মধ্যে ৯৪১ জন ভারতীয় ছিলেন। এছাড়াও চীন, ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল, পোলাণ্ড, স্পেন ও রাশিয়া থেকেও হৃদরোগীরা অংশ নেন।
কি কি কারণে হৃদরোগ বাড়ছে ভারতীয়দের মধ্যে
ডাঃ বলরাম ভার্গব জানান, বিভিন্ন কারণের মধ্যে যে দু’টি কারণ সবচেয়ে উল্লেখযোগ্য তা হল স্থুলতা ও ধূমপান। ভারতীয়দের মধ্যে এই দু’টি কারণেই তাঁদের হৃদযন্ত্র বিকল হয়ে পড়ছে। ধূমপান একেবারেই না করা বা খুব কম করাই শ্রেয় বলে মনে করছেন চিকিৎসকরা। এছাড়াও নিয়মিত শরীরচর্চা এবং খাওয়া–দাওয়া নিয়ন্ত্রণ করলেই এই স্থুলতা থেকে মুক্তি পাওয়া যাবে। ডাঃ ভার্গব বলেন, 'ঝুঁকির কারণগুলিকে নিয়ন্ত্রণ করতে হলে কঠোরভাবে চিকিৎসকদের পরামর্শ এবং নিয়মমাফিক ওষুধ খেয়ে যেতে হবে। তবে যদি প্রয়োজন হয় তবে বাইপাস সার্জারি করা যেতে পারে।’ চিকিৎসকরা জানিয়েছেন যে স্থীতিশীল হৃদরোগীদের ক্ষেত্রেও চিকিৎসকরা তাঁদের ওপর নজর রাখবেন, যাতে আদৌ কোনও রোগীর বাসপাস সার্জারি করার প্রয়োজন রয়েছে কিনা।












Click it and Unblock the Notifications