Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কী কারণে ঘটেছিল কোঝিকোড়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনা? প্রকাশ্যে ২৫৭ পাতার কেন্দ্রীয় রিপোর্ট

কী কারণে ঘটেছিল কোঝিকোড়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনা? প্রকাশ্যে ২৫৭ পাতার কেন্দ্রীয় রিপোর্ট

গত বছর এই সময়েই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছিল কেরল (Kerala)। কোঝিকোড় (Kozhikode) বিমানবন্দরের সেই মর্মান্তিক দুর্ঘটনার সেই স্মৃতি আজও টাটকা রয়েছে জনমানসে। যদিও দুর্ঘটনার জন্য মূলত রানওয়ের ঘটনকে কাঠগড়ায় তোলা হলেও নেপথ্যে ছিল আরও একাধিক কারণ। বর্তমানে সেই সংক্রান্ত সরকারি রিপোর্ট সামনে এসেছে বলে জানা যাচ্ছে। আর তাতেই উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর রিপোর্ট।


অনেকেই আবার বলছিলেন পাইলটের গাফিলতিতেই কেরলের কোঝিকোড় (Kerala Plane Crash) বিমানবন্দরে দুর্ঘটনার মুখে পড়ে বন্দে ভারত মিশনের বিমানট। যে কারণে প্রাণ হারান ২১ যাত্রী। এবার এই দুর্ঘটনার তদন্ত করে ২৫৭ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (Aircraft Accident Investigation Bureau)। নয়া রিপোর্টেও যদিও পাইলটের গাফিলতির দিকেই সুস্পষ্ট ইঙ্গিত করা হয়েছে।

কী বলছে কেন্দ্রীয় রিপোর্ট ?

কী বলছে কেন্দ্রীয় রিপোর্ট ?

কেন্দ্রের দুর্ঘটনা অনুসন্ধানকারী ব্যুরোর পক্ষ থেকে বলা হচ্ছে অবতরণ করার সময় স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি সঠিক ভাবে অনুসরণ না করার কারণেই সম্ভবত এত বড় বিপদের মুখে পড়ে বিমানটি। যার পুরো দায় বর্তায় পাইলটের উপরেই। এমনকী রানওয়েতে অর্ধেক রাস্তা পেরিয়ে যাওয়ার পর 'গো এরাউন্ড' সতর্কতার পরও ঝুঁকি নিয়ে এগিয়ে চলে বিমান। আর তাতেই ঘটে যায় বড় বিপত্তি।

 কী হয়েছিল ৭ অগাস্ট রাতে ?

কী হয়েছিল ৭ অগাস্ট রাতে ?

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ৭ আগস্ট দুবাই থেকে কেরলের কোঝিকোড়ে ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। বন্দে ভারত মিশনের আওতায় বিদেশে আটকে থাকা ভারতীয় যাত্রীদের নিয়েই ফিরছিল বিমানটি। বিমানে মোট ১৮৪ জন যাত্রী ও ৬ জন বিমান কর্মী ছিলেন।ওই দিন রাত পৌনে ৮টা নাগাদ অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দু'টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জন যাত্রী ও ২ পাইলটের মৃত্যু হয়।

 তৈরি হয় দুটি তদন্তকারী দল

তৈরি হয় দুটি তদন্তকারী দল

এদিকে দুর্ঘটনার পর পরেই নেপথ্য কারণ জানতে তৎপরতা বাড়ায় কেন্দ্র সরকার। দুর্ঘটনার আসল কারণ জানতে বিশেষজ্ঞদের নিয়ে দু'টি দলও গঠন করে কেন্দ্র সরকার। এই তদন্তকারী দলে আছেন এয়ার ইন্ডিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো-র বিশেষজ্ঞরা। বর্তমানে এয়ারক্রাফ একসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোই তাদের রিপোর্ট জমা দিয়েছে বলে জানা যাচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+