বিয়ের প্রস্তাব পেলেন বাবা রামদেব?
কপিলের অনুষ্ঠানে এসে বাবা রামদেব জানিয়েছেন, বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা এক ভারতীয় তরুণী নাকি যোগগুরুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
মুম্বই, ১৯ জানুয়ারি : খুব শীগগিরই কমিল শর্মার শোয়ে অতিথি হিসাবে উপস্থিত হবেন যোগগুরু বাবা রামদেব। এই অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে নাকি মুখ খুলেছেন বাবা রামদেব।
সম্প্রতি জনপ্রিয় এক মিডিয়া ওয়েবসাইটসূত্রের খবর, কপিলের অনুষ্ঠানে এসে বাবা রামদেব জানিয়েছেন, বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা এক ভারতীয় তরুণী নাকি যোগগুরুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন। আমেরিকায় যোগাসনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বাবা রামদেব। আর সেই অনুষ্ঠানেই নাকি এই তরুণী নিজের মা-বাবার সঙ্গে এসেছিলেন। যোগাসন পর্ব শেষ হওয়ার পরেই তরুণী বাবা রামদেবের কাছে আসেন বলে দাবি বাবার।
সূত্রের খবর, এই কথা বলতে বলতে লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছিলেন রামদেব। যা দেখে কপিল শর্মা ও তাঁর অনুষ্ঠানের কলাকুশলীরা সবাইকে বিস্মিত হয়েছিলেন।
এই প্রথম রিয়্যালিটি চ্যাট শো-এ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাবা রামদেব। এর আগে সুপার ডান্সার এবং দ্য ভয়েস কিডস-এর মতো ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন রামদেব।
তবে, সত্যিই এই খবর শোনার পর থেকে কপিল শর্মার শোতে বাবা রামদেবের পর্ব দেখার জন্য কৌতুহল আরও বেড়ে গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications