গোয়েলের জনমোহিনী বাজেট শুনে কী বললেন অসুস্থ অরুণ জেটলি

এদিন বাজেট পেশের পর অরুণ জেটলি সেই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন।

অন্তর্বর্তীকালীন বাজেট অর্থমন্ত্রী হিসাবে পেশ করেছেন পীযূষ গোয়েল। এর আগে পাঁচবার বাজেট পেশ করা নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ হওয়ায় তাঁর জায়গায় দায়িত্বভার সামলান পীযূষ গোয়েল। এদিন বাজেট পেশের পর অরুণ জেটলি সেই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন।

জেটলি বলছেন, পীযূষ গোয়েল বাজেট পেশ করে দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার সঠিক নীতি রূপায়নের দিকেই এগোচ্ছে।

অরুণ জেটলি বলছেন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের দিন একটি মঞ্চ যেখান থেকে সরকার তাঁদের পারফরম্যান্স পর্যালোচনা করার সুযোগ পায় এবং গত পাঁচ বছরে কী কী করেছে তা জানানোর সুযোগ পায়।

অসাধারণ বাজেট বক্তৃতা দিয়েছেন পীযূষ গোয়েল। অর্থনীতিতে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদী সরকার যে অ্যাজেন্ডা নিয়েছে তা এই বাজেটে পরিষ্কার ফুটে উঠেছে।

অরুণ জেটলির দাবি, এই বাজেট বৃদ্ধিকে তরান্বিত করবে। কৃষক ও দরিদ্র মানুষকে শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়া মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। ২০১৪-১৯ সালের মধ্যে এই সরকার মধ্যবিত্তদের নানাভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে বলেও জেটলি দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+