দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে রয়েছে এই মিল! আগাম সাবধান হতে জানুন বিস্তারিত
করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত দেশে মারা গিয়েছেন ১২ জন। এদের মধ্যে দুই জন বিদেশী। বাকিরা ভারতীয়। তাদের মধ্যে রয়েছে একটি মিল। বিষয়টি হয়ত কাকতলীয়, তবে সমীক্ষা অনুযায়ী এটি গুরুতর চিন্তার বিষয় হতে পারে।

কোন বয়সের মানুষ বেশি মরছেন?
দেখা যাচ্ছে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে শুধুমাত্র একজন ৪০ বছরের নিচে। অন্যদিকে ৫৫ বছরের উপরে মারা গিয়েছেন ৭ জন। এদিকে ৬০ বছরের উপরে মাত্র ২ জন। এদিকে মৃতদের মহিলার সংখ্যা মাত্র ১ জন।

১৬ হাজারের বশি মারা গিয়েছেন এখনও পর্যন্ত
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে সবাই। ৫ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ এই সংক্রমণে আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে ১৬ হাজারের বশি। এই অবস্থায় মানুষের মনে ধারণা জন্মেছে যে এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধদেরই বেশি। আর এই ভুল ধারণার জেরে সাবধানতা অবলম্বন করছে না যুব সমাজ। তবে আসল তথ্যটা কী?

বিপদে রয়েছেন ৫৫ থেকে ৬০ বছরের পুরুষরা
যেকোনও বয়সের নারী পুরুষ করোনায় আক্রান্ত হতে পারে। তবে কোন বয়সের মানুষের বা কাদের করোনাভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি তা নিয়ে চলেছে বিস্তর গবেষণা ও সমীক্ষা। ভারতে এই সংক্রমণে আক্রান্ত হয়ে ৫৫ থেকে ৬০ বছরের পুরুষদের প্রাণ হারানোর সংখ্যা বেশি।

উহানের করোনা গবেষণা
এর আগে চিনের এক সমীক্ষায় বলা হয়, কম বয়সীদের তুলনায় বয়স্কদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর এক্ষেত্রে নারীদের তুলনায় এগিয়ে রয়েছে পুরুষেরা। এই সমীক্ষআর জন্য চিনের হুবেই প্রদেশের উহানে ১৯১ জন করোনা আক্রান্ত রোগীর উপর পরীক্ষা চালানো হয়। এর মধ্যে মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ১৩৭ জন মানুষ।

বিশ্বে কোন বয়সের লোকেরা বেশি মারা গিয়েছেন?
তবে বিশ্ব জুড়ে ৮০ বছরের উপর যে সকল ব্যক্তিদের শরীরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে, তাদের মধ্যে ২২ শতাংশ মারা গিয়েছে। তাই মনে রা হচ্ছে বৃদ্ধদের এই রোগ বেশি কাবু করে দিচ্ছে। যা পরিস্থিতি তাতে কোনও বয়সের ব্যক্তি এই রোগ থেকে নিরাপদ নন।












Click it and Unblock the Notifications