ভারতে কর্মীদের পদত্যাগের হার বেড়েই চলেছে, নেপথ্যে কোন কারণ
ভারতে কর্মীদের পদত্যাগের হার বেড়েই চলেছে, নেপথ্যে কোন কারণ
গ্লোবাল প্রফেশনাল সার্ভিস ফার্ম Aon Plc সর্বশেষ যে সমীক্ষা করেছে, সেখানে উদ্বেগজনক ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। সমীক্ষায় দেখা গিয়েছে ২০২২ সালের প্রথমার্ধে ভারতে অ্যাট্রিশন রেট প্রায় ২০.৩ শতাংশ। গত দুই বছর করোনা মহামারী, লকডাউনের জেরে ভারতে অ্যাট্রিশন রেট অনেকটাই বেশি ছিল। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা কর্মী ছাটাইয়ের দিকে হেঁটেছিল। তবে করোনা পরবর্তী যুগে সংস্থাগুলো আগের অবস্থায় ফিরে আসতে চাইছে। এই পরিস্থিতিতে ভারতে অ্যাট্রিশন রেট যথেষ্ঠ উদ্বেগজনক বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ২০২০ সালে ভারতে অ্যাট্রিশন রেট ছিল ৬ শতাংশ। তা ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ২০.৩ শতাংশে।

অ্যাট্রিশন রেট কাকে বলে
যে হারে কোনও সংস্থার কর্মীরা সংস্থা ছেড়ে চলে যায় তাকে অ্যাট্রিশন রেট বলে। এই অ্যাট্রিশন রেটের ক্ষেত্রে কর্মীরা স্বেচ্ছায় সংস্থা ছেড়ে যেতে পারে বা কর্মীদের বাধ্য করা হতে পারে সংস্থা ছেড়ে চলে যাওয়ার জন্য। অ্যাট্রিশন রেট সাধারণত শতাংশ হিসেবে ব্যবহার করা হয়। কোনও সংস্থার পরিস্থিতি কীভাবে চলছে, তা বোঝার জন্য এইচআর এই অ্যাট্রিশন রেটকে নজরে রাখে।

তথ্য প্রযুক্তি সংস্থায় অ্যাট্রিশন রেট বেশি
মহামারী-পরবর্তী যুগে চাকরির বাজার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারপরেও পদত্যাগ অব্যাহত রয়েছে বিভিন্ন সংস্থায়।গত ১৮ মাসে এই পদত্যাগের হার সব থেকে বেশি। গত ১৮ মাস ধরে তথ্য প্রযুক্তি সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তথ্য প্রযুক্তি সংস্থাগুলো অনেকটা স্বাভাবিক অবস্থায় এলেও কর্মীদের পদত্যাগ ব্যাপকহারে বেড়ে গিয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

ভারতে অ্যাট্রিশনের কারণ কী
করোনা মহামারী, লকডাউনের বিভিন্ন সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করে। পরিস্থিতি অত্যন্ত ভয়াক হয়ে ওঠে। চাকরি নিয়ে তুমুল অনিশ্চিয়তা দেখা দেয়। গত বছরের শেষের দিক থেকে পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা শুরু করে। কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়ার ইউক্রেনের ওপর সামরিক অভিযান বিশ্বজুড়ে আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতি দেখতে পাওয়া যায়।

ভারতে বাড়তে পারে অ্যাট্রিশন রেট
নিয়োগ সংস্থা মাইকেল পেজ ভবিষ্যদ্বাণী করেছে যে ভারত সম্ভবত ২০২২-এর জন্য ৮৬ শতাংশ কর্মচারী ছাঁটাই হতে পারে। এই সমীক্ষাটি পাশাপাশি জানিয়েছে যে ভারতে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠবে আনুমানিক ৬০ শতাংশ কর্মচারী একটি ভাল কর্ম-জীবনের ভারসাম্য অর্জনের জন্য কম বেতন চাকরি করতে প্রস্তুত হবে। রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েকমাসে ভারতে অ্যাট্রিশন রেট বাড়তে। ভারতের পরে অ্যাট্রিশন রেটের তালিকায় শীর্ষদিকে রয়েছে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া।

ভারতে অ্যাট্রিশন রেট বৃদ্ধির কারণ
ভারতে অ্যাট্রিশন রেট বৃদ্ধির একাধিক কারণ উঠে এসেছে। প্রধান কারণ হল সুযোগ। প্রাক করোনা যুগে কোনও সংস্থা যে সুযোগ দিত, তা অনেকটাই বর্তমানে কমিয়ে এনেছে। পাশাপাশি বেতনের তারতাম্য। অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে না। কাজের ধরনও পাল্টে গিয়েছে। আগে অর্থাৎ প্রাক করোনা যুগে কাজের যে ধরন ছিল, এখন সেই ধরনের অনেক পরিবর্তন হয়েছে। তা মানিয়ে নিতে অনেকের অসুবিধা হচ্ছে।












Click it and Unblock the Notifications