কর্ণাটক নিয়ে সুপ্রিমকোর্ট ঠিক কী নির্দেশ দিল, জেনে নিন খুঁটিনাটি
সুপ্রিম কোর্টে কর্ণাটক নিয়ে শুনানিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এসেছে। একনজরে দেখে নেওয়া যাক কী কী সিদ্ধান্ত নিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টে কর্ণাটক নিয়ে শুনানিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এসেছে। এদিন আদালতে কংগ্রেস-জেডিএসের করা মামলার শুনানি ছিল। রাজ্যপাল বাজুভাই বালা কীভাবে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানালেন তা নিয়েই মামলা ছিল। বুধবার মধ্যরাতের পর ফের এদিন আদালত শুনানিতে বলে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিল যাকে কংগ্রেস ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে। বিজেপিকে যত দ্রুত সম্ভব সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এমনটাই জানিয়েছে আদালত। পাশাপাশি কংগ্রেস-জেডিএস এর তরফে আদালতে জানানো হয়েছে যে তাঁরা ফ্লোর-টেস্টের জন্য যেকোনও সময় তৈরি। একনজরে দেখে নেওয়া যাক কী কী সিদ্ধান্ত নিয়েছে আদালত।

- প্রথমত, ফ্লোর টেস্ট শনিবার বিকেল চারটে-য় করতে হবে। আর বেশি সময় দেওয়া যাবে না। যত শীঘ্র সম্ভব সমস্ত আয়োজন করতে হবে।
- দ্বিতীয়ত, বিধানসভার প্রোটেম স্পিকার ফ্লোর টেস্ট কীভাবে হবে তা নির্ধারণ করবেন।
- কোনও ধরনের গোপন ব্যালটে ভোট হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
- বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারা পর্যন্ত কোনও অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিকে ইয়েদুরাপ্পা সরকার মনোনীত করতে পারবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
- একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, একদিনের মধ্যে বিএস ইয়েদুরাপ্পা সরকার কোনও ধরনের নীতি নির্ধারক মূলক সিদ্ধান্ত নিতে পারবে না।












Click it and Unblock the Notifications