ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিম জেলে কী কী ভিভিআইপি খাতির পাচ্ছে জানলে অবাক হবেন
জেলবন্দি রাম রহিম সাজা ঘোষণার আগে দিব্য সরকারি আতিথেয়তায় রয়েছে।
ধর্ষণে সাজাপ্রাপ্ত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। শুক্রবার সাজা ঘোষণার আগে সিরসা থেকে ২০০ গাড়ির কনভয় নিয়ে সে পাঁচকুলার সিবিআই আদালতে গিয়েছে। তারপর সাজা ঘোষণার পর লাখো সমর্থকদের দল পাঁচকুলা জ্বালিয়ে, বিক্ষোভ, ভাঙচুর করে বিদায় নিয়েছে। অথচ সেখানে জারি ছিল ১৪৪ ধারা।
এই ঘটনায় হরিয়ানার মনোহরলাল খট্টরের সরকার তোপের মুখে পড়েছে। তবে সেই ভুল থেকে যে সরকার শিক্ষা নেয়নি তা একরকম পরিষ্কার। কারণ সূত্র বলছে, জেলবন্দি রাম রহিম সাজা ঘোষণার আগে দিব্য সরকারি আতিথেয়তায় রয়েছে।

জেলের ভিতরে বাতানুকূল ঘরে তাকে রাখা হয়েছে। রোহতকে দিল্লি থেকে ৭০ কিলোমিটার দূরে সেই জেল। এছাড়া জেলে সহায়ক রাখা হয়েছে রাম রহিমের সাহায্যের জন্য। পাশাপাশি মিনারেট ওয়াটার, শোওয়ার বিছানা সবই রয়েছে। সবমিলিয়ে একেবারে ভিভিআইপি আতিথেয়তায় জেলবন্দি বিতর্কিত গডম্যান গুরমিত রাম রহিম।
আদালত থেকে হেলিকপ্টারে করে রাম রহিমকে জেলে নিয়ে আসা হয়। জেলের মধ্যে বেশিরভাগ পুলিশ আধিকারিকই রাম রহিমকে অপরাধী নয়, ধর্মগুরুর মতোই দেখছেন। সেরকমই ভক্তিমূলক ব্যবহার করছেন। যারা তা করেননি তাদের শারীরিক নিগ্রহ করেছে রাম রহিমের নিরাপত্তারক্ষীরা। সবমিলিয়ে জেলের মধ্যে বহাল তবিয়তে রয়েছেন ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম।












Click it and Unblock the Notifications