Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯-এর মহারাষ্ট্র-ঝাড়খণ্ড বিধানসভা নিয়ে কী পূর্বাভাস ছিল এক্সিট পোলে? আদৌও কি মিলেছিল?

Exit Poll 2024: মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন মিটল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভায় (Maharashtra and Jharkhand vote)। আগামী ২৩ নভেম্বর এই দুই রাজ্যের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, সকাল ৭টা থেকেই ভোট গনণার প্রক্রিয়া শুরু হবে। বেলার মধ্যে এই দুই রাজ্যের ক্ষমতা কার হাতে থাকছে তা স্পষ্ট হয়ে যাবে।

ইতিমধ্যে যদিও এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা (Exit Poll 2024) প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বেশির ভাগ সমীক্ষাই বলছে দুই রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি জোট বড় জয় পাচ্ছে। এমনকি সংখ্যাগরিষ্ঠ আসন থাকছে বলেও ইঙ্গিত।

vote

যা অবশ্যই স্বস্তির খবর কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপির কাছে। তবে সদ্য হরিয়ানা বিধানসভা নির্বাচনে মেলেনি বুথ ফেরত সমীক্ষা। এমনকি লোকসভা নির্বাচনেও কার্যত মুখ থুবড়ে পড়ে এহেন সমীক্ষা (Exit Poll 2024)। এই অবস্থায় যে সমস্ত সংস্থা (polling companies) এহেন সমীক্ষার কাজ করে থাকে তাদের ক্ষমা চাইতে হয় পর্যন্ত।

  • Exit Poll 2024: ২০১৯ সালের বুথ ফেরত সমীক্ষায় কি ইঙ্গিত উঠে আসে?

২০১৯ সালের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫ টি আসন, শিবসেনা ৫৬ টি, এনসিপি ৫৪ টি আসন এবং কংগ্রেস ৪৪ টি আসন পেয়েছিল। কিন্তু India Today-Axis সেই সময় বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll 2024) জানায়, বিজেপি জোট (NDA-Shiv Sena and BJP) - ১৬৬ থেকে ১৯৪ টি আসন পেতে পারে। কংগ্রেস জোট (UPA-Congress-NCP) পেতে পারে ৭২ থেকে ৯০ টি আসন।

News18-IPSOS বুথ ফেরত সমীক্ষায় জানায় এনডিএ ২৪৩ টি আসন পেতে পারে। এবং বিরোধী ইউপিএ পেতে পারে ৪১টি আসন। অন্যদিকে Republic-Jan Ki Baat এর পূর্বাভাস ছিল NDA পেতে পারে ২১৬ থেকে ২৩০ টি ভোট। UPA পেতে পারে ৫২ থেকে ৫৯ টি আসন। একই ভাবে ABP News-C Voter এর পূর্বাভাস ছিল NDA পেতে পারে ২০৪ টি আসন এবং UPA পেতে পারে মাত্র ৬৯ টি আসন।

অন্যদিকে ২০১৯ সালে (2019 Jharkhand election) ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে UPA অর্থাৎ কংগ্রেস (Congress) এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) একজোট হয়ে লড়াই করে। ৮১ টি আসনের মধ্যে UPA জোট ৪৬ টি আসন যেতে এবং বিজেপি ২৫ টি আসন পেয়ে সন্তুষ্ট থাকে।

সেই সময় The India Today-Axis My India জেএমএম-কংগ্রেস (JMM-Congress) জোট UPA-কে এগিয়ে রাখে। ইঙ্গিত ছিল ৪৩ তি আসন পেতে পারে তাঁরা। অন্যদিকে বিজেপি ২৭ টি আসন পেতে পারে ইঙ্গিত। ত্রিশঙ্কু ফলাফলের ইঙ্গিত করে ABP- C Voter। পূর্বাভাসে জানায় UPA-৩৫ আসন এবং বিজেপি ৩২ টি আসন পেতে পারে বলে জানানো হয়। অন্যদিকে ২০১৯ সালে Times Now পূর্বাভাসে জানায়, UPA ৪৪ টি আসন পেতে পারে এবং বিজেপি ২৮ টি আসন পেতে পারে।

  • Exit Poll 2024: সবসময় ঠিক হয়?

বুথ ফেরত সমীক্ষা (Exit Poll 2024) বেশ কয়েকটি ভিত্তির উপর তৈরি হয়। ফলে মিলতেও পারে আবার নাও ঠিক হতে পারে। যেমনটা হয় হরিয়ানা বিধানসভার ক্ষেত্রে। একাধিক সমীক্ষা ইঙ্গিত করে যে বিজেপির এবার হরিয়ানা হাতছাড়া হচ্ছে। সেই অনুযায়ী সকাল হতেই দেখা যায় কংগ্রেস দ্রুত গতিতে এগোচ্ছে। সেই মতো উচ্ছ্বাস শুরু হয়। কিন্তু বেলা বাড়তেই ঘুরে যায় খেলা। বুথ ফেরত সমীক্ষা ভুল বলে প্রমাণিত হয় এবং বিজেপি জিতে যায়।

একই ছবি দেখা যায় সদ্য লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাতেও । একাধিক সংস্থা জানায়, যে বিজেপি ৩০০ এরও বেশি আসন পাচ্ছে। আদৌতে দেখা যায়, ২০০ এর কিছু বেশি আসন পেয়েই থামতে হয়। কার্যত শরিক দলের ভরসায় দিল্লির মসনদে বর্তমানে নরেন্দ্র মোদী।

ফলে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ক্ষমতা কার হাতে থাকবে তা স্পষ্ট হবে আগামী ২৩ জুলাই শনিবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+