Vande Sadharan Express: বন্দে ভারতের সঙ্গে ঠিক কোন জায়গায় আলাদা বন্দে সাধারণ এক্সপ্রেস? রইল সেই তথ্য

Vande Sadharan Express: ভারতের ট্র্যাকে ছুটতে তৈরি বন্দে সাধারণ ট্রেন! চলতি বছরের শেষেই এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই ট্রেন হবে সম্পূর্ণ নন এসি। এমনকি বন্দে ভারত এক্সপ্রেসের থেকে বন্দে সাধারণ ট্রেনের ভাড়াও হবে খুব কম। বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া অনেকটাই বেশি।

আর সেই কারণে বহু মানুষই এই ট্রেনে চাপতে পারেন না। আর তাই একেবারে সাধারণ মানুষের কথা ভেবে বন্দে ভারত সাধারণ ট্রেন (Vande Sadharan Express) নিয়ে আসছে মোদী সরকার।

Vande Sadharan Express

  • Vande Sadharan Express: চলবে হাওড়া থেকেও

ট্রেনের নির্মাণ কাজ শেষ। শুরু হয়েছে ট্রায়াল রানও। ইতিমধ্যে মুম্বইয়ের মাজগাঁওয়ের ওয়াদিবন্দর রেলওয়ে ইয়ার্ডে পৌঁছে গিয়েছে দেশের প্রথম বন্দে ভারত সাধারণ ট্রেন। মনে করা হচ্ছে মুম্বই-নয়া দিল্লি রুটে ছুটবে প্রথম বন্দে ভারত সাধারণ (Vande Sadharan Express) ট্রেনটি।

এরপর পাটনা-নয়া দিল্লি, হাওড়া-নয়া দিল্লি, হায়দরাবাদ-নয়া দিল্লি এবং এর্নাকুলাম-গুয়াহাটি রুটেও এই ট্রেনের পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে। দেশের এই পাঁচরুটকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে বন্দে সাধারণ এক্সপ্রেসটি চালাতে। এরপর ধীরে ধীরে আরও বেশ কয়েকটি রুটেও এই ট্রেন চালানো হবে।

  • Vande Sadharan Express: কি পরিষেবা মিলবে

বন্দে সাধারণ এক্সপ্রেসে (Vande Sadharan Express) ২২টি কোচ রয়েছে। যার মধ্যে ১২টি স্লিপার ক্লাস কোচ এবং আট জেনারেল কোচ এবং দুটি গার্ড কোচ থাকবে। মোট ১৮৩৪ জন যাত্রী যাত্রা করতে পারবেন দেশের প্রথম এই পুশ-পুল ট্রেনে। বন্দে ভারতে এসি থাকলেও এই ট্রেন সম্পূর্ণ ভাবে নন এসি। তবে আধুনিক সমস্ত সুবিধাই যাত্রীরা বন্দে সাধারণ এক্সপ্রেসে পাবেন। যেমন bio-vacuum টয়লেট, passenger information systems এবং চার্জার সিস্টেম।

রঙ অনেক বেশি আকর্ষণীয়। বন্দে সাধারণ এক্সপ্রেসের রঙ গ্রে এবং তাতে কমলার strips দেওয়া রয়েছে। চেন্নাইয়ের Integral Coach Factory এত এই ট্রেন তৈরি করা হয়েছে। ট্রেনের দুদিকে থাকা electric locomotives অবশ্য তৈরি হয়েছে বাংলার চিত্তরঞ্জন রেলইয়ার্ডে।

  • Vande Sadharan Express এর সঙ্গে কোথায় পার্থক্য Vande Bharat train এর-

গতি- বন্দে ভারত ট্রেন দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। তবে Vande Sadharan train সাধারণ গতিতেই ছুটবে। বন্দে ভারত সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে পারে। সেখানে বন্দে সাধারণ এক্সপ্রেসের গতি ১৩০ km/h।

দাম- Vande Sadharan train এর থেকে অনেক বেশি ভাড়া ভাড়া বন্দে ভারতের। খাবারের দাম, ট্যাক্স নিয়ে একটা টিকিটের দাম ২ হাজার টাকার উপর পড়ে যায়। আর তা অতি সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর তাই নন এসি Vande Sadharan train এর ভাড়া কম রাখা রয়েছে।

স্বাচ্ছন্দ্য: স্বাচ্ছন্দ্যের দিক থেকে অনেকটাই এগিয়ে বন্দে ভারত ট্রেন। শুধু স্বাচ্ছন্দ্যই নয়, রয়েছে সর্বোচ্চ সুবিধা। রয়েছে আসন reclining ব্যবস্থা থেকে entertainment এর সুবিধা। যা বন্দে ভারতে যাত্রাকে আরও বেশি আরামদায়ক করে তুলেছে। Vande Sadharan train এ সেই সুবিধা দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+