শিশুধর্ষণ ঠেকাতে আইনে কোন কোন সংশোধনী আনল কেন্দ্র, জেনে নিন খুঁটিনাটি
১২ বছরের কমবয়সীদের ধর্ষণে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সংশোধনী আনল কেন্দ্র।
১২ বছরের কমবয়সীদের ধর্ষণে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সংশোধনী আনল কেন্দ্র। একইসঙ্গে নাবালিকা ধর্ষণ কমিয়ে আনতে কেন্দ্র কড়া হাতে আইন সংশোধন করল।

এর পাশাপাশি ১৬ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণে অপরাধীদের ন্যূনতম সাজা বাড়িয়ে ২০ বছর করে দেওয়া হল। যা আগে ছিল ১০ বছর। শুধু তাই নয়, এই ২০ বছর বেড়ে গিয়ে যাবজ্জীবন সাজাও হতে পারে মামলা বিশেষে।
১২ বছরের কমবয়সী মেয়েদের ধর্ষণে ন্যূনতম সাজার মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০ বছর। আর সর্বোচ্চ সাজা অবশ্যই মৃত্যুদণ্ড।
এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ধরনের ধর্ষণের মামলায় যাতে দ্রুত তদন্ত হয় ও মামলার ট্রায়াল চলে সেজন্য নানা নিয়মবিধি আনার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার সংশোধনী আনা অর্ডিন্যান্স এবার পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তিনি অনুমোদন দিলে সেই আইন কার্যকর হবে।
এতদিন পকসো আইন বা শিশু বা নাবালিকাদের বিরুদ্ধে যৌন নির্যাতন প্রতিরোধমূলক আইন মোতাবেক সর্বোচ্চ সাজা যাবজ্জীবন ও সর্বনিম্ন সাজা সাত বছরের জেল ছিল। তবে এবার সেটাতেই সংশোধনী এনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications