করোনা আতঙ্কে স্কুল বন্ধ মিড-ডে মিলের কী হবে, রাজ্যগুলির কাছে জানতে চাইল সুপ্রিমকোর্ট

করোনা আতঙ্কে স্কুল বন্ধ মিড-ডে মিলের কী হবে, রাজ্যগুলির কাছে জানতে চাইল সুপ্রিমকোর্ট

করোনা ভাইরাসের আতঙ্কে দেশের সিংহভাগ রাজ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। এই পরিস্থিতিতে তারা মিড ডে মিল কীভাবে পাবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বতোঃপ্রণোদিত মামলায় রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে এই মিড ডে মিলের ব্যবস্থাপনার কথা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

করোনা আতঙ্কে বন্ধস্কুল

করোনা আতঙ্কে বন্ধস্কুল

দেশের অধিকাংশ রাজ্যেই করোনা ভাইরাসের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। কেরল, কর্নাটক, বিহার, উত্তরপ্রদেশ,পশ্চিমবঙ্গ, দিল্লি, জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে অধিকাংশ রাজ্যেই সরকারি এবং বেসরকারি সব স্কুলেই ছুটি ঘোষণা করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। পশ্চিমবঙ্গে আবার ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

মিড-ডে মিল নিয়ে সওয়াল

মিড-ডে মিল নিয়ে সওয়াল

স্কুল বন্ধ থাকলে মিড-ডে মিলের মত গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রছাত্রীরা কীভাবে পাবেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রাজ্যের একাধিক অংশে স্কুলের মিড-ডে মিলটিই ছাত্রছাত্রীদের পু্ষ্টিকর খাদ্য। তাই মিড ডে মিল বন্ধ হয়ে গেলে পুষ্টি অপূর্ণ থেকে যাবে। সেকারণেই একটি স্বতোঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ ববদের নেতৃত্বাধীন বেঞ্চ জানতে চেয়েছে মিড েড বিলের কী বন্দোবস্ত করেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার

বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার

পশ্চিমবঙ্গ সরকার যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বরাদ্দ চালডাল বাড়িতে পৌঁছে দেবে বলে জানিয়েছে। কেরল সরকার আবার ঘোষণা করেছে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের কাছে মিড ডে মিলই একমাত্র পুষ্টিকর খাবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+