বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম

ত্রিপুরা থেকে প্রকাশিত সিপিএম-এর দৈনিক মুখপত্র ডেইলি দেশের কথার প্রকাশনা বন্ধ করা নির্দেশ দেওয়া হল। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক সংবাদপত্রের প্রকাশনা বন্ধের নির্দেশ জারি করেছেন।

ত্রিপুরা থেকে প্রকাশিত সিপিএম-এর দৈনিক মুখপত্র ডেইলি দেশের কথার প্রকাশনা বন্ধ করা নির্দেশ দেওয়া হল। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক সংবাদপত্রের প্রকাশনা বন্ধের নির্দেশ জারি করেছেন।

বিজেপির নির্দেশে বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! সরব সিপিএম

শাসকদলের নির্দেশেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। ঘটনার কড়া নিন্দা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

মুখপত্র প্রকাশনার পর্যাপ্ত অনুমতি সিপিএম-এর কাছে ছিল না বলে সরকারি তরফে অভিযোগ। এছাড়াও ডেইলি দেশের কথার মালিকানা নিয়েও গণ্ডগোল ছিল বলে অভিযোগ।

পশ্চিম ত্রিপুরা সদরের মহকুমা শাসকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে আরএনআই-এর তরফে প্রকাশনার জন্য নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে।

ত্রিপুরা রাজ্য সিপিএম-এর তরফে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। রাজ্যের সিপিএম নেতা তথা ডেইলি দেশের কথার প্রাক্তন সম্পাদক গৌতম দাস বলেছেন, ১ অক্টোবর কালো দিন। বিজেপির চাপে পড়েই পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডেইলি দেশের কথার প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত সংবাদ মাধ্যমের টুটি চিপে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সিপিএম নেতা গৌতম দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+