West Bengal Weather Update: ১৩ শতাংশ বৃষ্টির ঘাটতি, জোড়া নিম্নচাপ আশা জাগাচ্ছে আবহাওয়াবিদদের

বর্ষার মাঝামাঝি পেরিয়ে গেলেও বৃষ্টি তেমন হচ্ছে না দক্ষিণবঙ্গে। ১৩ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এতে চাষের ক্ষতি যে হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই। এদিকে জোড়া ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে।

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি নিম্নচাপ। আরেকটি ছত্তিশগড়ের উপরে। কিন্তু তাতে বৃষ্টির ঘাটতি খুব একটা মিটবে বলে মনে হয় না। কারণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার প্রভাব মূলত ওড়িশার উপরে পড়বে। ওড়িশায় ভারী বর্ষণ হবে। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তেমন ভারী বর্ষণের সম্ভাব না নেই।

West Bengal Weather Update

অন্যদিকে ছত্তিশগড়ের উপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তার জেরেও বঙ্গে তেমন বর্ষণের আশা নেই। ছত্তিশগড়েই মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে খবর আবহাওয়া অফিস এর। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বেড়েছে তবে তেমন কিছু নয়।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২১ জুলাই শাসক দলের শহিদ সমাবেশের দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আপাতত চলতি সপ্তাহে রাজ্যে ভারী বর্ষণের কোনও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দেয়নি।

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিচতে বৃষ্টির দাপট বেড়েিছল। ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে উত্তর বঙ্গের একাধিক জেলায়। তাারক জেরে কালিম্পংয়ে ধস নেমেছে। আলিপুরদুয়ারে কালজানি নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে উত্তর-পশ্চিমবঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচারপটি ধীরে ধীরে শক্তিবাড়িয়ে ওড়িশার দিকে এগোচ্ছে। তার জেরে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমন ভারী বর্ষণ হবে না। আগামী ৪৮ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপরে যে নিম্নচাপ অক্ষরেখাটি রয়েছে সেটি ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কাজেই উপকূলবর্তী জেলা গুলি ছাড়া দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে শুক্রবার অর্থাৎ ২১ জুলাই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকু়ড়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বৃষ্টির ঘাটতি মেটার মতো কোনও সম্ভাবনা আপাতত নেই। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+