West Bengal Weather News: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সকাল থেকে কালো মেঘে ঢেকেছে আকাশ। হালকা বৃষ্টিও হয়েছে দু-এক পশলা। ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিেয়ছে আলিপুর আবহাওয়া দফতর।

একটি মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে শান্তিনিকেতনের উপরে অবস্থান করছে তার জেরে আগামী ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather News

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় যেসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে তার তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমান। সোমবার ভারী বর্ষণ হবে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। কলকাতা সহ দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিক পূর্বাভাস রয়েছে মঙ্গলবার।

৯ অগাস্ট অর্থাৎ বুধবার থেকে ভারী বৃষ্টির দাপট কমবে। প্রায় সব জেলাতেই ৯ অগাস্ট হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি পড়লেও অস্বস্তিকর গরম থেকে কিন্তু রেহাই মিলবে না। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির করাণে জেলার তাপমাত্রা সামান্য হলেও কমবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ চলবে উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে। রবিবার অর্থাৎ আজ ভারী বর্ষণ হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবারেও চলবে ভারী বর্ষণ। বুধবার থেকে কমবে বৃষ্টির দাপট।

কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তেমন ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। কাজেই ভ্যাপসা গরম থেকে আপাতত কোনও ভাবেই রেহাই নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+