Republic Day Parade: দিল্লির রাজপথেই 'পূজিত' হবেন মা দুর্গা! ফুটে উঠবে মহিলা ক্ষমতায়নের কথা
Republic Day Parade 2023: ইউনেস্কোর Intangible Cultural Heritage-এর তালিকাতে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে বাংলার দুর্গাপুজো! এবার দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই বিষয়টিকেই তুলে ধরবে বাংলা। দীর্ঘ কয়েকবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাদ পড়েছিল বাংলার ট্যাবলো। যা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সংঘাত দেখেছে বাংলার মানুষ। ট্যাবলো বাদ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কথা তোলা হয়েছে তৃণমূলের তরফে। পাল্টা বক্তব্য দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরাও।
|
রাজপথে প্রদর্শিত হবে বাংলার ট্যাবলো
এই অবস্থায় দীর্ঘ দুবছর পর দিল্লির রাজপথে প্রদর্শিত হবে বাংলার ট্যাবলো। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক আধিকারিক জানিয়েছেন, বাংলার ট্যাবলোতে যেখানে দুর্গাপুজোর হেরিটেজের কথা বলা থাকবে। তেমনই মহিলাদের ক্ষমতায়নের কথাও বলা থাকবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। জানা যাচ্ছে, ট্যাবলোতে ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমা দেখা যাবে। সঙ্গে মায়ের চার সন্তান অর্থাৎ কার্তিক গণেশ, লক্ষ্মী- সরস্বতীকে দেখা যাবে ওই ট্যাবলোতে।

দুর্গা প্রতিমা মহিলা ক্ষমতায়নের কথা তুলে ধরবে
ওই আধিকারিক জানিয়েছেন, ট্যাবলোতে থাকা দুর্গা প্রতিমা মহিলা ক্ষমতায়নের কথা তুলে ধরবে দেশবাসীর সামনে। একই সঙ্গে ট্যাবলো জুড়ে থাকবে আঞ্চলিক শিল্প এবং সংস্কৃতির ছোঁয়া। ট্যারাকোটার একাধিক কাজ দেখতে পাওয়া যাবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। যা একটুকরো বাংলার কথা দেশ এবং বিদেশের অতিথিদের সামনে তুলে ধরবে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ট্যাবলো যথেষ্ট নজর কাড়বে বলেও মত ওই আধিকারিকের। তবে দীর্ঘ দুবছরের সংঘাত কাটিয়ে ফের দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মোট ২৩ টি ট্যাবলো দেখা যাবে
বলে রাখা প্রয়োজন, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে মোট ২৩ টি ট্যাবলো দেখা যাবে এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। যার মধ্যে গুরুত্বপূর্ণ বাংলার ট্যাবলো। এছাড়াও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। যাদের নাম শ্রমযোগী দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গতবারও এই সমস্ত শ্রমযোগীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও তাঁরা থাকবেন বলেই খবর।

আসন সংখ্যা কমানো হয়েছে
অন্যদিকে এই অনুষ্ঠান যাতে আরও বেশি করে সাধারণ মানুষ দেখতে পায় সেজন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ভিআইপি এবং অফিসারদের সঙ্গে সংরক্ষিত আসনের সংখ্যা এক ধাক্কায় এবার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরও এই আসনব সংখ্যা ছিল প্রায় ১ লাখের কাছাকাছি। এবার তা কমিয়ে করা হয়েছে ৪৫ হাজার। বাকি ৩২ হাজার আসন সংখ্যা জনসগনের জন্য খুলে দেওয়া হবে বলে খবর।












Click it and Unblock the Notifications