NCERT-র সমীক্ষায় এগিয়ে বাংলার ছাত্রছাত্রীরা! পিছিয়ে বিজেপি শাসিত গুজরাত-অসম
সারা দেশের ছাত্রছাত্রীদের নিয়ে এনসিইআরটির (NCERT) সমীক্ষা ( Survey)। সেখানেই উঠে এল, মৌলিক সংখ্যার দক্ষতায় সব থেকে পিছিয়ে তামিলনাড়ু (Tamil nadu)। এরপরেই রয়েছে জম্মু ও কাশ্মীর, অসম (Assam) ও গুজরাত (Gujarat)। এই ধরনের
সারা দেশের ছাত্রছাত্রীদের নিয়ে এনসিইআরটির (NCERT) সমীক্ষা ( Survey)। সেখানেই উঠে এল, মৌলিক সংখ্যার দক্ষতায় সব থেকে পিছিয়ে তামিলনাড়ু (Tamil nadu)। এরপরেই রয়েছে জম্মু ও কাশ্মীর, অসম (Assam) ও গুজরাত (Gujarat)। এই ধরনের ছাত্রছাত্রীরা সাধারণ সংখ্যার সনাক্তকরণ, যোগ-বিয়োগের মতো প্রাথমিক গ্রেডের কাজগুলি করে উঠতে পারছে না।

দক্ষতার বিকাশ হয়েছে যেসব রাজ্যে
পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, হিমাচল এমন কী বিহারের মতো রাজ্যে সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রীদের এব্যাপারে জ্ঞান ও দক্ষতার কথা এনসিইআরটির সমীক্ষায় উঠে এসেছে। এইসব রাজ্যের ছাত্রছাত্রীরা জটিল স্তরের কাজও শেষ করতে পারছে বলে দেখা গিয়েছে।

কোথায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা
সামগ্রিকভাবে কমপক্ষে ১১ শতাংশ ছাত্রছাত্রী এমন রয়েছে, যাদের সংখ্যাগত দক্ষতার অভাব রয়েছে। অন্যদিকে ৩৭ শতাংশ ছাত্রছাত্রীর সীমিত জ্ঞান ও দক্ষতা রয়েছে। এই ধরনের ছাত্রছাত্রীরা প্রাথমিক গ্রেডস্তরের কাজদুলি সম্পূর্ণ করতে পারছে বলেও দেখা গিয়েছে সমীক্ষায়।
এই সব তথ্য প্রকাশ করা হয়েছে, ওরাল রিডিং ফ্লুয়েন্সি উইথ রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ন্যুমেরেসি ২০২২-এ। এনসিইআরটির সমীক্ষা করা হয়েছে, গ্রেড থ্রির ছাত্রছাত্রীরা মৌলিক সাক্ষরতা ও সংখ্যায় কী করতে পারছে এবং শেখার ফলাফল কী তার নির্ভরযোগ্য ও বৈধতা প্রদান করতে।

কাদের নিয়ে সমীক্ষা
সারা দেশের প্রায় ১০ হাজার সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি এবং কেন্দ্রীয় সরকারি স্কুলের প্রায় ৮৬ হাজার তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ২০ টি ভাষাকে এর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে বাংলা, অসমীয়া, বোড়ো, গারো, মনিপুরি, মিজো, খাসি, নেপালি, ইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়,কোঙ্কনি, মালয়লম, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, তামিল ও তেলগুতে।

বিশ্বব্যাপী দক্ষতার নিচে
এনসিইআরটির সমীক্ষায় আরও বলা হয়েছে, তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের এক চতুর্থাংশের মৌখিকভাবে আটটি ভাষায় পড়াশোনার মূল্যয়ন করা হয়েছে। যে ফলাফল পাওয়া গিয়েছে, তা বিশ্বব্যাপী দক্ষতার নিচে বলেও জানানো হয়েছে। পরীক্ষায় সংখ্যার শনাক্তকরণ ছাড়াও, সংখ্যা বৈষম্য (number discrimination) যোগ-বিয়োগ-গুণ-ভাগ, ভগ্নাংশ, সংখ্যা আকার সমন্বিত শনাক্তকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications