দিল্লি পুলিশে ভরসা নেই, বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে এবার রাজ্য পুলিশ
বঙ্গভবনের নিরাপত্তায় নজর রাজ্যের, বিশেষ দায়িত্ব এল বিশেষ টিম।
সাকেত গোখেলের গ্রেফতারির পর নিরাপত্তার দায়িত্ব নিল রাজ্য পুলিশ। দিল্লি পুলিশের উপরে আর আস্থা রাখতে পারছে না রাজ্য সরকার। সাকেত গোখেলের গ্রেফতারির দিন অনুমতি না নিয়ে বঙ্গ ভবনে প্রবেশ করেছিল দিল্লি পুলিশ এবং গুজরাত পুলিশ। তার পরে সিসিটিভির ফুটেজ পর্যন্ত জোর করে মুছে দেওয়া হয়। তার পরেই পদক্ষেপ করে দিল্লি পুলিশ।

গত ২৯ ডিসেম্বর রাজধানী দিল্লিতে বঙ্গ ভবনে হঠাৎ গিয়ে হানা দেয় গুজরাত পুলিশ এবং দিল্লি পুলিশ। জোর করে বঙ্গভবনের নিরাপত্তারক্ষীদের ভয় দেিখয়ে হুমকি দিয়ে তারা ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায় টিএমসির সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেলকে। তাঁকে সেখান থেকে গুজরাতে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয় দিল্লি পুলিশ যে বঙ্গ ভবনের ভেতরে প্রবেশ করেছিল তার প্রমাণ লোপাট করতে বঙ্গ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যন্ত নিয়ে গিয়েছে তারা।
তারপরেই তৎপর হয় রাজ্য সরকার। সঙ্গে সঙ্গে দিল্লির কনর্টপ্লেসে থানায় অভিযোগ জানায় রাজ্য সরকার। সেখানে বিনা অনুমতিতে দিল্লি পুলিশ বঙ্গ ভবনে প্রবেশ করেছে বলে অভিযোগ জানানো হয়। তার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানো হয়। অনধিকার প্রবেশ করেছে দিল্লি পুলিশ। তাই আর দিল্লি পুলিশের নিরাপত্তার উপরে আস্থা রাখতে পারছে না রাজ্য সরকার। এবার তাই রাজ্য সরকার নিজেদের উদ্যোগে বঙ্গ ভবনের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে। রাজ্য সরকার শেষে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।
বঙ্গ ভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখবে রাজ্য পুলিশ। বঙ্গ ভবনে কে আসছে-কে যাচ্ছে তার খোঁজ খবর রাখার পাশাপাশি বঙ্গ ভবনের সুরক্ষার দিকটিও দেখবে তারা। দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে রাজ্য পুলিশ। কারণ বঙ্গ ভবনে একাধিক বড় নেতা এসে থাকেন। সাকেত গোখেলের কাণ্ডের পর যে কেউ আর হঠাৎ করে বঙ্গ ভবনে ঢুকে পড়তে পারবে না।












Click it and Unblock the Notifications