অবিজেপি রাজ্য কার্যকর করল না ট্রাফিক আইন
গোটা দেশে যখন মোটর ভেহিকল অ্যাক্টের নয়া আইন কার্যকর করা হচ্ছে। ঠিক তখনই বেঁকে বসেছে অবিজেপি রাজ্যগুলি। কোনওভাবেই এই নতুন আইন কার্যকর করতে রাজি হয়নি পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। গোটা দেশে যখন ম
গোটা দেশে যখন মোটর ভেহিকল অ্যাক্টের নয়া আইন কার্যকর করা হচ্ছে। ঠিক তখনই বেঁকে বসেছে অবিজেপি রাজ্যগুলি। কোনওভাবেই এই নতুন আইন কার্যকর করতে রাজি হয়নি পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ।

নতুন ট্রাফিক আইন চালু করতে গররাজি পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ
তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ। অন্যদিকে মধ্যপ্রদেশের শাসনের দায়িত্বে রয়েছে কংগ্রেস। দুই রাজ্য কোনওভাবেই নতুন সংশোধিত মোটর ভেহিকলস অাইন কার্যকর করতে রাজি হয়নি। গোটা দেশে জারি হলেও বেঁকে বসেছে এই দুই রাজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি এই আইন কার্যকর করা হবে না বলে জানিেয় দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনের সংশোধনীতে সন্তুষ্ট নন তিনি। এবং যে জরিমানা ধার্য করা হয়েছে তাতেও তিনি সহমত নন। অন্যদিকে মধ্য প্রদেশের আইনমন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন, যে পরিমান জরিমানা ধার্য করা হয়েছে তাতে সহমত নন রাজ্য সরকার সেকারণে এই মুহূর্তে রাজ্যে এই আইন কার্যকর করা হবে না।

জরিমানার পরিমানে অপত্তি রাজস্থানের
রাজস্থানও অবিজেপি শাসিত রাজ্য। এখানে কেন্দ্রের জারি করা সংশোধিত ট্রাফিক আইন কার্যকর করা হলেও জরিমানার পরিমান নিয়ে আপত্তি রয়েছে। তবে নিজের রাজ্যে সেই জরিমানার পরিমান পুণর্বিবেচনা করবে তারা। এমনই জানিয়েছেন রাজস্থানের পরিবহণ মন্ত্রী। তাঁর দাবি কেন্দ্রীয় সরকার জরিমানার যে টাকা ধার্য করেছে তা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়।

নতুন ট্রাফিক আইনে দ্বিগুণ হয়েছে জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘন করলেই একেবারে খাঁড়ার ঘা পড়ার উপক্রম হয়েছে যাত্রীদের। গাড়ি থেকে মোটর বাইক সবক্ষেত্রেই জরিমানা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন করলেই মোটা টাকা গচ্ছা দিতে হবেই। শুধু তাই নয় প্রতিবছর এই জরিমানার পরিমান ১০ শতাংশ করে বাড়বে। মদ্যপান করে গাড়ি চালালে ১০,০০০ টাকা জরিমানা গুণতে হবে চালককে। এরকম একাধিক কড়া আইন কার্যকর করা হয়েছে গোটা দেশে।
সংশোধিত এই ট্রাফিক আইন নিয়ে জন মানসে ক্ষোভ তৈরি হলেও এখনও তেমন ভাবে তা প্রকাশ্যে আসেনি। অনেকেই এখনও জানেন না এই আইনের কড়াকড়ি।












Click it and Unblock the Notifications