Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৭.৯৯ শতাংশ, বিজয় উৎসবে মাতলেন দেব

শনিবার ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই দফায় মোট ৫৮টি কেন্দ্রে দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে ভোট হবে। সকাল ৭টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পঞ্চম দফার মতো এই দফাতেও আসন সংখ্যা কিছুটা কম।

এই দফা মিটলে বাকি থাকবে সপ্তম দফা তথা শেষ দফার ভোট। সেটি অনুষ্ঠিত হবে আগামী ১লা জুন। ষষ্ঠ দফার সমস্ত লাইভ আপডেট জানতে চোখ রাখুন এই পেজে।

Lok Sabha Election 2024 Phase 6 Voting Live

May 25, 2024, 10:19 pm IST

তৃণমূল একটা আসনও পাবে না

আমার তো মনে হয় তৃণমূল একটা আসনও পাবে না। ৪২ টা আসনই পাবে বিজেপি। ভোট দেওয়ার পর বললেন কাঁথি লোকসভার বিদায়ী তৃণমূল সাংসদ শিশির অধিকারী।
May 25, 2024, 8:40 pm IST

ভোট শেষেও 'প্রাক্তন' স্বামী ও নিজের অন্যতম প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র নাম না করে তাঁকে আক্রমণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
May 25, 2024, 8:08 pm IST

ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য!

ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য!
May 25, 2024, 7:23 pm IST

ণমূলের সন্ত্রাস রুখেই বিষ্ণুপুরের মানুষ ভোট দিয়েছেন। দাবি করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
May 25, 2024, 7:02 pm IST

উত্তেজনা ভোট শেষে

কাঁথি পৌরসভা ৮ ন: ওয়ার্ডে কাঁথি ক্ষেত্রমহন বিদ্যাভবন ভোট কেন্দ্রে, শেখ ইমরান ও তার বহিরাগত দুষ্কৃতী বাহিনী নিয়ে ভোট কেন্দ্রে সামনে বুথ জ্যাম করা ও ভোটার দের প্রভাবিত করার চেস্টা করে,তার প্রতীবাদ করায় ওয়ার্ডের বিজেপি কর্মী বিশ্বজিৎ পণ্ডা কে চড় থাপড় লাথি ও ঘাড়ে ভুসি মারে, গুরুতর অবস্থায় বিশ্বজিৎ পন্ডা কে কাঁথি হসপিটালে ভর্তি করা হয়।
May 25, 2024, 6:40 pm IST

ভোটের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।

গত পাঁচ দফা ভোটের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। আর এরপরেই কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের সংখ্যা নিয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
May 25, 2024, 6:01 pm IST

পশ্চিমবঙ্গে ভোটদানের হার

পশ্চিমবঙ্গে ভোটদানের হার
বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৭.৯৯ শতাংশ।
May 25, 2024, 5:39 pm IST

ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ

কমিশন সূত্রে খবর, গড় ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। এরপরেই রয়েছে ঝাড়খণ্ড। সেখানে ৫৪.৩৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
May 25, 2024, 5:29 pm IST

ভোটকেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী

ভোটকেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী
খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ওই বুথটি সম্পূর্ণ মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত।
May 25, 2024, 5:12 pm IST

তৃণমূল হারছে, দাবি দিলীপ ঘোষের

অশান্তির আবহে ভোট চলছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের। তাঁর দাবি, তৃণমূল হারছে। আর তা জেনেই এই সন্ত্রাস। জানুন কী বলছেন তিনি?
May 25, 2024, 4:53 pm IST

ভোট দিলেন দেশের প্রধান বিচারপতি

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন দিল্লির একটি কেন্দ্রে ভোট দেন।
May 25, 2024, 3:49 pm IST

বেলা তিনটে পর্যন্ত বাংলায় ভোটের হার ৭০.১৯ শতাংশ

তমলুক-৭১.৬৩ শতাংশ, কাঁথি- ৭১.৩৬ শতাংশ, ঘাটাল- ৭১.৩৪ শতাংশ, ঝাড়গ্রাম- ৭২.২৬ শতাংশ, মেদিনীপুর- ৬৭.৯১ শতাংশ, পুরুলিয়া- ৬৬.০৬ শতাংশ, বাঁকুড়া- ৬৭.৪১ শতাংশ, বিষ্ণুপুর- ৭৩.৫৫ শতাংশ
May 25, 2024, 3:46 pm IST

ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ময়নায় বিজেপি বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে অনশনে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
May 25, 2024, 3:14 pm IST

বিজেপি প্রার্থীর আর্জি

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন, সাধারণ মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করুন।
May 25, 2024, 3:13 pm IST

রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

ঝাড়গ্রামের অধীন গড়বেতায় ধুন্ধুমার, রিপোর্ট চাইল নির্বাতন কমিশন, আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ সিইও-র।
May 25, 2024, 2:37 pm IST

বেঁচে ফেরার আশা ছিল না বলেছেন বিজেপি প্রার্থী

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেছেন, নিরাপত্তারক্ষী না থাকলে বেঁচে ফিরতে পারতেন না।
May 25, 2024, 2:36 pm IST

ঝাড়গ্রাম কেন্দ্রের গড়বেতায় ধুন্ধুমার

বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং সংবাদ মাধঘ্যমের গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপরে হামলা। মাথা ফাটল দুই সিআইএসএফ জওয়ানের।
May 25, 2024, 2:17 pm IST

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ঘাটাল লোকসভার ডেবরার ১২৬ নম্বর বুথে সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায়, তাকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
May 25, 2024, 1:49 pm IST

বেলা ১ টায় ভোটদানের হার ৫৪.৮০ শতাংশ

তমলুক- ৫৭.৬৪ শতাংশ, কাঁথি- ৫১.৬৬ শতাংশ, ঘাটাল- ৫৭.৩১ শতাংশ, ঝাড়গ্রাম- ৫৬.৯৫ শতাংশ, মেদিনীপুর- ৫১.৫৭ শতাংশ, পুরুলিয়া- ৫০.৩৪ শতাংশ, বাঁকুড়া- ৫৪.২১ শতাংশ, বিষ্ণুপুর- ৫৮.৬৪ শতাংশ
May 25, 2024, 1:46 pm IST

ভোট দিলেন দিলীপ ঘোষ

ভোট দিলেন দিলীপ ঘোষ
খড়গপুর সেরসা স্টেডিয়ামে ভোটাধিকার প্রয়োগ করলেন দিলীপ ঘোষ।
May 25, 2024, 1:13 pm IST

বাঁকুড়ায় সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ। শালতোর বিধানসভার ঝঙ্কা বুথে তিনি পৌঁছালে পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ তাঁকে ঘিরে।
May 25, 2024, 12:46 pm IST

২৮ মে প্রধানমন্ত্রী ঐতিহাসিক রোড শো

বাংলার বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আগামী ২৮ মে কলকাতায় প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক রোড শো হবে।
May 25, 2024, 12:45 pm IST

ভোট দিলেন কপিল সিবাল

এদিন দিল্লির একটি বুথে ভোট দেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল। তিনি হাতের আঙুল তুলেও দেখান।
May 25, 2024, 12:44 pm IST

ভোট দিলেন রোহতকের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

হরিয়ানার রোহতক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপেন্দর সিং হুডা। তিনি বলেছেন, হরিয়ানা দেশের থেকে বিচ্ছিন্ন নয়।
May 25, 2024, 12:06 pm IST

সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৩৬.৮৮ শতাংশ

তমলুক- ৩৮.০৫ শতাংশ, কাঁথি- ৩৮.০৩ শতাংশ, ঘাটাল- ৩৯.২১ শতাংশ, ঝাড়গ্রাম- ৩৮.২৪ শতাংশ, মেদিনীপুর- ৩৪.৪১ শতাংশ, পুরুলিয়া- ৩৩.১৬ শতাংশ, বাঁকুড়া- ৩৫.৮৪ শতাংশ, বিষ্ণুপুর- ৩৭.৯৮ শতাংশ
May 25, 2024, 11:38 am IST

কেশপুরে বাঁশ-লাঠি নিয়ে তৃণমূলের বিক্ষোভ, কটাক্ষ হিরণের

হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কেশপুরকে পাকিস্তান বানিয়েছে্ন তঋণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
May 25, 2024, 11:35 am IST

কেশপুরে ফের বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়

কেশপুরে ফের বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়। রাস্তা অবরোধ করে খড়ে আগুন, গাছের গুঁড়ি ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
May 25, 2024, 10:52 am IST

ফের অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে বিক্ষোভ

ফের হলদিয়ায় অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে বিক্ষোভ। বুথ দখল করে ছাপ্পা দেওয়ার অভিযোগ পেয়ে তিনি এসেছিলেন বলে দাবি করেছেন অভিতিৎ গাঙ্গুলি।
May 25, 2024, 10:35 am IST

সিপিআইএমের অভিযোগ

হলদিয়ায় দুটি বুথ থেকে সিপিআইএমের পোলিং এজেন্টদের অপহরণের অভিযোগ।
May 25, 2024, 10:07 am IST

কেশপুরে হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

কেশপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ, এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+